সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

২৭৬ কোটির ঋণখেলাপি, সাবেক ভূমিমন্ত্রী জাবেদ-স্ত্রীসহ ছয়জনের কারাদণ্ড
‘অন্যরা রাখে না, আমি কেন রাখব’, মূল্য তালিকা নিয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে ফল বিক্রেতা
‘ডেকচি’ গায়েবের অভিযোগ, মাজারে গিয়ে হিসাব মেলালেন প্রশাসক শাহাদাত
প্রিন্টিং মেশিনের নামে ৪৬ কোটি টাকার চালান, এলো জাল সিগারেটের স্ট্যাম্প-প্রসাধনী!
ছড়া ও কবিতা
জোনাকির হারিয়ে যাওয়া আলো

এরপর কি নারী প্রধানমন্ত্রীর বিকল্প খোঁজা হবে?

নিজস্ব প্রতিবেদক
১৫ জুন ২০২১ ৮:৪৭ অপরাহ্ণ
শেয়ার

আবদুল মান্নান »

বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে গত রবিবার (১৩ জুন) মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধাদের ‘গার্ড অব অনার’ প্রদানে নারী উপজেলা অফিসারের (্ইউএনও) বিকল্প চেয়েছে সংসদীয় কমিটি। এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শাহজাহান খান এম.পি। এর আগে গত ১০ জানুয়ারি দেশের উচ্চ আদালত এক রায়ে বলেছেন, কোন নারী বিবাহ রেজিস্ট্রার হতে পারবেন না। কেন পারবেন না তার কোন ব্যাখ্যা নেই। আদালতের রায় নিয়ে আলোচনা করলে আদালত অবমাননা হবে তাই এই বিষয়ে আলোচনা করা হতে বিরত থাকলাম। শাজাহান খান একজন বীর মুক্তিযোদ্ধা । জাসদ রাজনীতির সাথে জড়িত ছিলেন। ছিলেন জাসদের সশস্ত্র ক্যাডার গণবাহিনীর একজন গুরুত্বপূর্ণ নেতা। জাসদ ও গণবাহিনী ১৯৭৫ সালের বঙ্গবন্ধু হত্যাকা-ের জন্য ক্ষেত্র প্রস্তুতকারীদের অন্যতম। পরে আওয়ামী লীগে যোগ দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কৃপায় সংসদ সদস্য হন, এরপর নৌ-পরিবহন মন্ত্রী । পরিবহন রাজনীতিতে খুবই ক্ষমতাধর ব্যক্তি। যে কোন সময় অচল করে দিতে পারেন দেশের পরিবহন ব্যবস্থা। বেপরোয়া গাড়িচালকদের লাগাম টেনে ধরার জন্য সরকার কোন আইন করতে চাইলে সামনে দাঁড়িয়ে পড়েন শাজাহান খান। একবার সরকার সিদ্ধান্ত নিল গাড়ির চালকদের ড্রাইভিং লাইসেন্স পেতে হলে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা লাগবে । যথারীতি সামনে দাঁড়িয়ে গেলেন শাজাহান খান । বললেন, ড্রাইভিং লাইসেন্স পেতে শিক্ষাগতা যোগ্যতার কোন প্রয়োজন নেই। চালক সড়কে গরু ছাগল চিনতে পারলেই হবে। এই নিয়ে সহকর্মী মুনতাসির মামুন একটি জাতীয় দৈনিকে কলাম লিখলে বেজায় নাখোশ হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান ।
শুধু পরিবহন শ্রমিকদের স্বার্থ দেখাশোনায় বা হস্তক্ষেপে শাজাহান খানের কর্মকা- সীমাবদ্ধ থাকে না। একবার তিনি ব্যাংক কর্মচারীদের আন্দোলনের সমর্থন যুগিয়েছিলেন। ক’দিন আগে এক সরকারি কর্মকর্তা তার অফিসে ফরমান জারি করলেন অফিসের সকলকে টাকনুর উপর প্যান্ট পাজামা পরতে হবে। এমন দিনও আসতে পারে যখন অন্য আরেকজন এসে ফরমান জারি করতে পারে এখন হতে অফিসে ছেলেদের জোব্বা আর মেয়েদের নেকাব পরে আসতে হবে ।
একটি সত্য ঘটনার উল্লেখ করতে চাই। সালটি সম্ভবত ২০১৫ সাল । একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে দু’জন মহিলা শিক্ষক নিয়োগ পেয়েছেন । সেই বিভাগের সভাপতির তাতে চরম আপত্তি। ওই দুই মহিলাকে কোন কোর্সও দেন না, বসার জায়গাও না । তখন আমি বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছি। বিষয়টি আমার দৃষ্টিগোচর হলে আমি এই বিষয়ে সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জানতে চাই। তাঁর হস্তক্ষেপে বিষয়টির মীমাংসা হয় এবং এর প্রতিবাদে বিভাগের সভাপতি নিজ দায়িত্ব হতে ইস্তফা দেন। আর একটি বড় মাপের সরকারি বিশ্ববিদ্যালয় । একজন বিভাগীয় সভাপতি নিজ অফিস কক্ষে বসেন না কারণ সেখানে জাতির পিতা আর প্রধানমন্ত্রীর ছবি রয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার পর হতে কোন জাতীয় দিবস পালন করা হয়নি কখনো জাতীয় পতাকা উত্তোলন হয়নি। সেখানেও আমাকে হস্তক্ষেপ করতে হয়েছে। অবস্থা এমন চলতে থাকলে খুব সহসা কোন একটি মহল থেকে এমন দাবিও উঠতে পারে ১৯৯১ সাল হতে প্রধানমন্ত্রী হিসেবে নারী দেখতে দেখতে ক্লান্ত । এখন দেশের মানুষ একজন পুরুষ প্রধানমন্ত্রী দেখতে চায়। চোখের সামনে অনেক কিছুই ঘটছে, অনেক কিছু ঘটার বাকি আছে। বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগে বর্তমানে বাস্তবে ক’জন আওয়ামী লীগের আদর্শ ধারণ করেন তা গবেষণা করে বের করতে হবে।
নারী যদি পুরুষের সাথে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করতে পারে তাহলে তিনি একজন প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানানোর জন্য দেয়া ‘গার্ড অব অনারে’ উপস্থিত থাকতে পারবেন না ? এটাতো কোন ধর্মীয় অনুষ্ঠান নয় । যেমন নয় বিবাহ রেজিস্ট্রি । ধর্মীয় অনুষ্ঠান হলেও এমন সিদ্ধান্ত কি নেয়া সমীচীন ? যারা ইসলাম নিয়ে জিগির তুলেন, ওয়াজের নামে রাত বিরাত গলা ফাটান, তাদের অধিকাংশের ইসলাম নিয়ে অজ্ঞতা পর্বতসম। বর্তমানে তথাকথিত ইসলামি শিক্ষায় জ্ঞান বিজ্ঞান, দর্শন যুক্তি তর্ক নিয়ে কোন চর্চা হয় না। অষ্টম শতাব্দি হতে সপ্তদশ শতক পর্যন্ত সময়কালকে বলা হয় ইসলামের স্বর্ণ যুগ। বিশ্বের অনেক মুসলিম জ্ঞানতাপস এই সময়ে তাদের জ্ঞানের আলোয় আলোকিত করেছেন, অন্ধকারাচ্ছন্ন ইউরোপ সহ সারা বিশ্বে আলো জ্বালিয়েছেন। গত এপ্রিল মাসে সৌদি আরবের স্কুলের পাঠ্যসূচিতে ‘রামায়ণ’ ও ‘মহাভারত’ অন্তর্ভুক্ত করা হয়েছে। সৌদি আরবের বর্তমান শাসক প্রিন্স মোহাম্মাদ বিন সালমান তাঁর দেশের জন্য ভিশন ২০৩০ রচনা করেছেন। ‘রামায়ণ’ ও ‘মহাভারত’ যত না ধর্মীয় গ্রন্থ তার চেয়েও বেশি তা সাহিত্যকর্ম বলে স্বীকৃত । এই দু’টি গ্রন্থ স্কুলের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার কারণ হিসেবে বলা হয়েছে বর্তমান প্রজন্ম ২০৩০ ভিশন অর্জন করতে হলে তাদের সাংস্কৃতিক দৃষ্টি প্রসারিত করতে হবে এবং সারা বিশ্বে কি ঘটছে তা জানতে হবে। নূতন পাঠ্যসূচিতে যোগব্যায়াম ও আয়ুর্বেদিক শাস্ত্রও অন্তর্ভুক্ত করা হয়েছে । বিশ্বের বৃহত্তম মুসলমান অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ায় রামায়ণ তাদের জাতীয় মহাকাব্য হিসেবে স্বীকৃত । ঋগবেদ ও রামায়ণে বর্ণিত গরুড় পাখি সেই দেশের জাতীয় প্রতীক। এই সম্পর্কে আমাদের ওয়াজী মোল্লাদের কাছ হতে কিছু শোনা যায় নি কারণ তাদের অজ্ঞতা ।
অনেক সময় সেনাবাহিনীতে প্রয়োজনে গার্ড অব অনারের নেতৃত্ব দেন কোন একজন মহিলা অফিসার । তাতে কি ধর্মের কোন ক্ষতি হয় ? অনেকে প্রশ্ন তুলেন, কোন ব্যক্তির জানাজায় কোন মহিলা অংশগ্রহণ করতে পারেন কি না ? এই প্রসঙ্গে নানা মতবাদ আছে তবে কোন মতবাদেই তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয় নি। ইসলামের প্রচলিত চারটি মতবাদই বলছে, কোন ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করতে মহিলাদের বারণ করা হয়নি। বিভিন্ন হাদিস খুঁজলে তা পরিষ্কার ভাবে বুঝা যাবে। কোন কোন মতবাদে বলা হয়েছে জানাজার সময় মহিলারা পিছনের কাতারে দাঁড়াবেন, কোনটাতে বলা হয়েছে শুধু মসজিদে জানাজা হলে মহিলারা তাতে অংশ গ্রহণ করতে পারেন, আবার কোন কোন মতবাদে বলা হয়েছে মহিলাদের মরদেহের সাথে কবর পর্যন্ত যাওয়াটা সমীচীন নয়। জানাজা কোন নামাজ নয় এটি মৃত ব্যক্তির জন্য দোয়া। পাকিস্তান সহ প্রায় প্রত্যেকটি আরব দেশেই মহিলারা জানাজায় অংশগ্রহণ করেন। পাকিস্তানের নারী নেত্রী আসমা জাহাঙ্গীরের মৃত্যু হলে তাঁর কন্যা সামনের কাতারে মায়ের জানাজায় অংশগ্রহণ করেন। কেউ তাতে আপত্তি করেননি। যারা পবিত্র হজব্রত পালন করতে গিয়েছেন তারা দেখেছেন প্রায় প্রত্যেক ওয়াক্তের পর জানাজা হয় এবং তাতে নারী পুরুষ সকলেই অংশগ্রহণ করেন। কেউ না করতে চাইলে তাকে বাধ্য করার কোন নিয়ম নেই। এক সময় এই দেশে মহিলাদের মসজিদে নামাজ পড়তে যাওয়ার বিধান ছিল না । এখন অনেক মসজিদে মহিলাদের নামাজ পড়ার পৃথক ব্যবস্থা আছে। এটি একটি ভাল উদ্যোগ।
শেখ হাসিনার শাসনামলে এই দেশে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে অর্জন আকাশচুম্বি । দেশের এমন কোন পেশা নেই যেখানে নারীদের বিচরণ নেই এবং তারা পুরুষদের পাশাপাশি সফলও হচ্ছেন । সেই দেশে একজন মহিলা ইউএনও কোন একজন বীর মুক্তিযোদ্ধার ‘গার্ড অব অনারে’ উপস্থিত থাকতে পারবেন না, এটি একটি অবিশ্বাস্য কথা । শাজাহান খানের মতে অনেকেই নাকি এটা চায় না । এই ‘চাই নার’ দলে যারা আছেন এরা কারা ? এদের সাথে হেফাজতিদের তফাত কোথায় ? অনেকই অনেক কিছু চায় না । করোনা যখন শুরু হয় তখন কোন রোগীর মৃত্যু হলে তাকে অনেক কবরস্থানে কবর দেয়া হতো না। কয়েকটি কবরস্থানে এই ব্যাপারে নোটিশ টাঙিয়ে দেয়া হয়েছিল। তাতে কি মৃত ব্যক্তির কবর দেয়া বন্ধ হয়ে গিয়েছিল। যারা নারীদের নানাভাবে অসম্মান করেন তাদের মতলব ভাল নয় । ইসলাম একজন নারীকে যে মর্যাদার আসনে বসিয়েছে তা অন্য যে কোন ধর্মের সাথে অতুলনীয় । সুতরাং শাজাহান খানের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন কোন জনবিরোধী ও কুপরামর্শে অংশগ্রহণ করেন তখন তা বেদনাদায়কও বটে । এমনটি চলতে থাকলে কোন এক সময় দাবি উঠবে নারী প্রধানমন্ত্রী চাই না, যেটি জামায়াতে ইসলামের শ্লোগান । অতএব সাধু সাবধান । সব শেষে একটি আশংকার কথা বলি । বঙ্গবন্ধুর শত্রু ঘরের ভিতরেই ছিল, তিনি বুঝতে পারে নি। আশা করি তাঁর কন্যা এই ভুলটা করবেন না । আর তেমনটা যদি হয় সামনে সব অন্ধকার ।

লেখক : বিশ্লেষক ও গবেষক

Ad image
২৭৬ কোটির ঋণখেলাপি, সাবেক ভূমিমন্ত্রী জাবেদ-স্ত্রীসহ ছয়জনের কারাদণ্ড
‘অন্যরা রাখে না, আমি কেন রাখব’, মূল্য তালিকা নিয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে ফল বিক্রেতা
‘ডেকচি’ গায়েবের অভিযোগ, মাজারে গিয়ে হিসাব মেলালেন প্রশাসক শাহাদাত
প্রিন্টিং মেশিনের নামে ৪৬ কোটি টাকার চালান, এলো জাল সিগারেটের স্ট্যাম্প-প্রসাধনী!
ছড়া ও কবিতা
কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে ফের দুই সপ্তাহ সময় দিল হাইকোর্ট
পুলিশের নাকের ডগায় মিছিল, ফেসবুকে দম্ভভরে ঘোষণা ছাত্রলীগ নেতার
২৭৬ কোটির ঋণখেলাপি, সাবেক ভূমিমন্ত্রী জাবেদ-স্ত্রীসহ ছয়জনের কারাদণ্ড
প্রিন্টিং মেশিনের নামে ৪৬ কোটি টাকার চালান, এলো জাল সিগারেটের স্ট্যাম্প-প্রসাধনী!
নেদারল্যান্ডস থেকে ৪৬ বছর পর মালুমঘাটের জন্মদাতা মা-বাবার খোঁজে সেলিনা

আর্কাইভ

আরও পড়ুন

উন্নয়নশীল দেশ হতে আরও তিন বছর: আমজনতার লাভ-ক্ষতি

এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?

৭৬ বছর পরও যে প্রতিষ্ঠানে বেঁচে আছে মনিরুজ্জামান ইসলামাবাদীর স্বপ্ন

১০ হাজার মেগাওয়াটের লক্ষ্য, প্রস্তুত তো বাংলাদেশ?

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?