এ মুহূর্তের সংবাদ

সিইউএফএলে সার উৎপাদন বন্ধ

সুপ্রভাত ডেস্ক »

আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) গ্যাস সংকটে সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।

-advertise-

শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৭টার দিকে কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানান সিইউএফএলের উৎপাদন বিভাগের প্রধান উত্তম চৌধুরী।

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে ৩ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ ছিল।

সিইউএফএলে দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন।

বর্তমানে দৈনিক ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম এই প্রতিষ্ঠান। পাশাপাশি বার্ষিক ৩ লাখ ১০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন করতে পারে সিইউএফএল।