এ মুহূর্তের সংবাদ

সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে ছাত্রদল, ত্রাণসামগ্রী বিতরণ

সুপ্রভাত ডেস্ক »

টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত সাতকানিয়া সদর উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।

-advertise-

শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনাছের উদ্যোগে সাতকানিয়া সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রূপকানিয়ার চন্দনা পাড়া এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় মোহাম্মদ আনাছ বলেন, দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা করতে ছাত্রদলের এ কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে বন্যাকবলিত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাই। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য
প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহাম্মদ দিদারুল আলম, মো. আইয়ুব, জয়নাল আবেদীন শিবলু, মো. জাবেরসহ সাতকানিয়া সদর জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা।