সুপ্রভাত বিনোদন ডেস্ক »
ঢালিউডের অন্যতম সফল নায়িকা অপু বিশ্বাস| অনেকদিন ধরে অবশ্য অভিনয়ে অনিয়মিত তিনি| বিভিন্ন প্রচারণামূলক কাজেই তার ব্যস্ততা| আর আলোচনায় থাকেন ব্যক্তিজীবনের নানা ইস্যু নিয়ে|
শনিবার সন্ধ্যায় ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী| তাতে দেখা গেছে, গাঢ় বেগুনি রঙের শাড়ি পরেছেন অপু| তাতে সূক্ষ্ম জরি ও নকশার কাজ| সঙ্গে গলা-কান আর হাতে গয়না| যেন বিয়ের সাজে সেজেছেন অভিনেত্রী|
ছবিগুলোর সঙ্গে অপু লেখেন, ‘সৌকর্যই মূলত ব্যক্তিত্বের পরিচয় দেয়| এমন এক আভিজাত্য ধারণ করেছি, যেটা কোনো শব্দ না বলেও অনেক কিছু বলে দেয়|’
অপু জানান, তার পরনের শাড়িটি নিয়েছেন ‘সুন্দর’ নামের একটি প্রতিষ্ঠান থেকে| পোস্টে তার সাজের প্রশংসা করছেন ভক্ত-অনুরাগীরা| কেউ কেউ আবার সাম্প্রতিক শাকিব-বুবলীর সন্তান হওয়ার প্রসঙ্গ টেনে খোঁচাও দিচ্ছেন অভিনেত্রীকে|
শুক্রবার বুবলী জানিয়েছেন, শাকিবের সঙ্গে তার প্রথম কন্যার জন্ম হয়েছে| এ খবরে শাকিব কোনো প্রতিক্রিয়া অবশ্য দেননি| তবে নেটিজেনদের অনেকে, অপুর প্রসঙ্গ টেনে আনছেন| কারণ বুবলীর আগে অপুর সঙ্গেই ছিল শাকিবের সংসার| সে সংসারেও আছে শাকিবের এক পুত্র, আব্রাম খান জয়|




















































