খেলা

ঐতিহাসিক জয় বাংলাদেশের

তপু’র জোড়া গোল

সুপ্রভাত স্পোর্টস ডেস্ক »

ফিফা ফ্রেন্ডলি ম্যাচ কখনো কখনো টুর্নামেন্টের ম্যাচের চেয়েও স্মরণীয় হয়ে ওঠে| এই যেমন শুক্রবার রাতে হওয়া সান মারিনোর বিরুদ্ধে ম্যাচটি| বিশ্বের সবচেয়ে নিচের দেশটির বিরুদ্ধে বাংলাদেশের এই ম্যাচটি নানা কারনে ছিল ঐতিহাসিক| নতুন কোচ, ইউরোপের মাটিতে ইউরোপের কোন দেশের সাথে প্রথম ম্যাচ| আগে ইউরোপের দুটি দেশের বিরুদ্ধে ভারতের মাটিতে খেলে হেরেছিল বাংলাদেশ| এবার ঐতিহাসিক ম্যাচটি জয়ে রাঙালেন থমাস ডুলির শিষ্যরা|
সান মারিনোর বিরুদ্ধে ২-১ গোলে জিতে ইতিহাস গড়লো বাংলাদেশ| স্মরণীয় এই জয়ের দুটি গোলই করেছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন| দুই অর্ধে দুই গোল করে নতুন কোচকে জয়ে বরণ করলেন তপু বর্মনরা| ১৯ মিনিটে ডান দিক থেকে মোরসালিনের ক্রসে তপু বর্মন হেড করে লিড এনে দেন বাংলাদেশকে| বিরতির আগে ¯^াগতিক সান মারিনো সমতায় ফেরে| ৩১ মিনিটে ডান দিক দিয়ে বল নিয়ে ঢুকলে সান মারিনোর ফিলিপো বেরার্দিকে বাঁধা দেওয়ার চেষ্টা করেন তপু বর্মন| তিনি তপুকে ডস দিয়ে একটু সামনে বাড়িয়ে আড়াআড়ি পাস দেন নিকোলাসকে| কোন ভুল করেননি সান মারিনোর ফরোয়ার্ড| ৫৩ মিনিটে ডান দিক থেকে সাদউদ্দিনের ক্রসে চলন্ত বলে শট নিয়েছিলেন ফাহিম| দ্বিতীয় পোস্টে লেগে ফাহিমের শক বাধাগ্রস্ত হলে দ্বিতীয়বার লিড নেওয়া হয়নি বাংলাদেশের| ৬৮ মিনিটে বদলি বিশ্বনাথ ঘোষ সহজ সুযোগ নষ্ট করেছেন বাইরে মেরে| ৮৬ মিনিটে দ্বিতীয়বার বাংলাদেশকে এগিয়ে দেন তপু বর্মন| হামজা চৌধুরীর নেওয়া ফ্রিকিক সান মারিনোর বক্সের মাথায় পড়লে শট নেন বিশ্বনাথ ঘোষ| সেই বলে হেড নিয়ে গতি বদলে দিয়ে পাঠিয়ে দেন জালে|