বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
এ মুহূর্তের সংবাদ

মিথ্যাচার করাই বিএনপির রাজনীতি

মতবিনিময়কালে ড. হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার »

---------

‘দেশবিরোধী অপশক্তিকে সাথে নিয়ে মিথ্যাচার করা আর গুজব রটানোই এখন বিএনপির রাজনীতি। তাদের কোনো চরিত্র নেই। যখন যেটা খুশি তারা করতে পারেন।’
গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজারে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ একথা বলেন।
ড. হাছান মাহমুদ বিএনপি-জামায়াতের মিথ্যা প্রচারের বিরুদ্ধে সত্য প্রচার বাড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।
তিনি বলেন, দেশের অভাবনীয় উন্নয়ন হচ্ছে কোনো জাদুর কারণে নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণেই দেশের উন্নয়ন হচ্ছে। সবাইকে এই কথা স্বীকার করতে হবে।
হিলডাউন সার্কিট হাউস মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল হক মুকুল, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ¦ল কর, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহদুরসহ দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।