বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে গেছে ৫টি বসতঘর।
মঙ্গলবার (২৬ মে) ভোর ৫টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পূর্ব সৈয়দ নগর জব্বার বাপের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুনে জহির আহমেদ, মো. ইদ্রিস, মো. নাছির, জসিম উদ্দিন ও মো. রাশেদের বসতঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তরা জানান, ভোরে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে।


















































