এ মুহূর্তের সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাথে খেলতে রাজি হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রয়োজনীয় কাগজপত্রের অনুপস্থিতি

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হওয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল দল প্রয়োজনীয় কাগজপত্রের অনুপস্থিতিতে খেলা ছাড়াই বাদ পড়লো।

বুধবার (১৩ মে) আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ২য় পর্বের ৩য় ম্যাচে এ ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে খেলার কথা থাকলেও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় খেলতে পারেনি বরিশাল বিশ্ববিদ্যালয়।

সকাল ৯ টায় শুরু হতে যাওয়া এ ম্যাচ শুরুর পূর্বে বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল দল প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারেনি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।এতে তাদের এনআইডি এবং স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি জমা দিতে বলা হলে তারা তা দিয়ে সমর্থ হয়। কিন্তু কোনো কাগজপত্রই রেজিস্ট্রার কতৃক সত্যায়িত ছিলো না বলে জানা যায়।এসব বিষয় মিটমাট করতে গিয়ে খেলার জন্য বেধে দেয়া নির্ধারিত সময় পার হয়ে যায়।

বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল দলের অধিনায়ক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রুবেল জানান,’আমি আয়োজকদের অধিনায়ক হিসেবে নিশ্চিত করেছি যে,আমরা দুই ঘন্টা না,এক ঘন্টা খেলার পরেই আমাদের সকল ডকুমেন্টস প্রভাইড করবো,আমাদের এখন খেলার সুযোগ দেন।তখন উনারা বলেন,আপনার যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার পরিচয় কি?’

এছাড়াও চাকসু ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন বলেন,’উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট,বিশ্ববিদ্যালয় আইডি কার্ড,ব্যাংক স্লিপ এসব ডকুমেন্টস নিয়ে আসার জন্য আমরা প্রতিটি বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠিয়েছি।উনাদের এসব কাগজপত্র দেখানোর জন্য বলা হলেও উনারা কিছুই দেখাতে পারেননি।নিয়ম অনুযায়ী কাগজপত্র দেখাতে না পারলে প্রতিপক্ষ দল বিজয়ী ঘোষণা করা হয়।’

এ বিষয়ে সহকারী প্রক্টর ড.মোহাম্মদ কামরুল হোসেন বলেন,’বরিশাল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সমস্যার কারণে টিম ম্যানেজার,টিচার এবং কোনো ডকুমেন্টস নিয়ে আসতে পারেনি।প্রপার ডকুমেন্টস না থাকার কারণে বিপক্ষ দল খেলতে রাজি না।কাগজপত্রের অভাবে যদি বাদ হয় তাহলে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিজয়ী ঘোষণা করা হবে।’

প্রসঙ্গত,বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলন চলায় সকল একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে