বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
মহানগর

নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরীর সাথে মোহরা মুজিব সৈনিক নেতৃবৃন্দের মতবিনিময়

চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৫ নম্বর মোহরা ওয়ার্ডের মুজিব সৈনিক নেতৃবৃন্দ।
নগরীর বহদ্দারহাটের বাসভবনে সংগঠনটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে মেয়র রেজাউল করিম চৌধুরীকে ফুলের তৈরি নৌকা উপহার দেন এবং মতবিনিময় করেন। সমাজসেবক অমিত চৌধুরীর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সঞ্জয় চৌধুরী, পঙ্কজ চৌধুরী, টিটন চৌধুরী, পীযূষ চৌধুরী বসু, নিউটন কুমার মজুমদার, সমর দেব, মুহাম্মদ খায়ের, যীশু চৌধুরী, মিশু চৌধুরী, অভি চৌধুরী, তমাল পিন্টু তালুকদার, তৌহিদ সামির, মুজিব সৈনিক’র সভাপতি আসফাক হোসাইন খান, সহ-সভাপতি তারিকুল ইসলাম চৌধুরী তানিম, সাজ্জাদ আলম, মোহাম্মদ সাইদ, এস.এম ওমর হাসান, মাহির আল ফয়সাল, রায়হান রাফি, মোহাম্মদ সামাদ, ইমদাদুল হক তুহিন প্রমুখ। বিজ্ঞপ্তি