আজকে দাদুর জন্মদিন
মোশতাক আহমেদ
বাজে ঢোলক বাজে শাঁক
আজ পঁচিশে হে ˆবশাখ
আজকে দাদুর জন্মদিন
আকাশ পারে সব রঙিন
তার কবিতায় বাজছে সুর
বিশ্বকবি রবি ঠাকুর|
গান কবিতার সুর বাজে
মন বসে না ধুর কাজে|
মনের ঘরে দিচ্ছে নাড়া
তার অমূল্য সৃষ্টিতে
তার বিরহে বোশেখ ভেজে
রিমঝিমা ঝিম বৃষ্টিতে|
কালজয়ি তার সৃষ্টি সব
গানের সুরে মহোৎসব|
জাম জারুলের পাতায় হাওয়া
হাসছে বনের পাকুর
জন্মদিনের প্রণাম জানাই
রবীন্দ্রনাথ ঠাকুর|
কবিগুরুর সাথে কথা
বাবু হক
‘আমাদের ছোট নদী…’
সে-ই পড়েছি কবে
তখন থেকেই কবিগুরু
জড়িয়ে অনুভবে|
‘তালগাছ একপায়ে
দাঁড়িয়ে’ থাকা দেখে
উদাস চোখে তারই মায়া
বুকে নিতাম মেখে|
‘মেঘের কোলে রোদ হেসেছে’
ছুটির মজা কত
কোথায় সে দিন পাইনা খুঁজে
ব্যস্ত অবিরত!
সন্ধ্যাকালে পালকিতে মা
ভয়ে যখন কাতর
‘বীরপুরুষ’ ওই পুত্র মায়ের
আজো ভাঙায় ডর|
কবিগুরুর সাথে আমি
কথা বলি রোজ
তাঁর লেখাতে নিত্য তিনি
করেন আমার খোঁজ|
কবি তোমার
অপু চৌধুরী
রাতের শোভা চাঁদ তারাতে
দিনের শোভা আলোয়
ভাষার ভূষণ শব্দ কথার
আলেখ্যে জমকালোয়|
বাংলাতে যেই আলেখ্যতা
আজকে সবাই দেখি
তার অর্ধেকই কবি তোমার
একটুও নয় মেকি|
গানের সাথে সুর দিয়েছো
কাব্যে দিলে সুধা
গল্পে তুমি ঠাট এঁকেছো
বাড়তে পাঠের ক্ষুধা|
উপন্যাসে আঁক দিয়েছো
জীবন কথার দিন
নাট্যালাপের বাঁকগুলোও
ঝলমলে উড্ডীন|
বাংলাভাষার বাংলাতে যা
¯^াদ দিয়েছো তুমি
তাতেই কবি এই বাঙালির
হৃদ্ধ জন্মভূমি|




















































