সাঈদুল আরেফীন »
চট্টগ্রাম থেকে অতি সম্প্রতি বেরিয়েছে চমৎকার এক প্রকাশনা; উৎসবের মধ্য দিয়ে। বাংলাদেশের শিশুসাহিত্য জগতের ছোটদের আনন্দবার্ষিকী প্রকাশ চট্টগ্রাম থেকে এই প্রথম। রাজধানী থেকে ঢাকা থেকে এরকম বেশ কয়েকটি আনন্দবার্ষিকী প্রকাশিত হলেও দ্বিতীয়বার আর আলোর মুখ দেখেনি। সম্পাদক প্রতিজ্ঞা করেছেন এটির দ্বিতীয় সংখ্যার প্রস্ততি তারা নিয়ে ফেলেছেন। বাংলাদেশের বরেণ্য কবি ও শিশুসাহিত্যিক, ছড়াশিল্পী লেখকদের সরব উপস্থিতিতে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিতিক, সাংবাদিক রাশেদ রউফ, বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন ছড়াকার ও শিশুসাহিত্যিক সৈযদ খালেদুল আনোয়ার, ছড়াকার ও শিশুসাহিত্যিক জসীম মেহবুব, ছড়াকার ও শিশুসাহিত্যিক উৎপলকান্তি বড়ুয়া, আলোচক অরুণ শীল।
সুদৃশ্য রঙিন প্রচ্ছদের এ সংকলনটিতে কিশোর উপন্যাস, ছড়া কবিতা, গল্প, সায়েন্স ফিকশন/রূপকথা, প্রবন্ধ/ভ্রমণ কাহিনী স্থান পেয়েছে। তাতে শিশুকিশোরদের উপন্যাস রয়েছে দুটো। চমকপ্রদ কিশোরদের উপযোগী উপন্যাস দুটি লিখেছেন জনপ্রিয় উপন্যাসিক বিপ্রদাশ বড়ুয়া-সোহরাবের বীরত্ব, কাসেম আলী রানা-লাল চাঁদের দেশে। আনন্দবার্ষিকীর পুরোটাই সুন্দর অনবদ্য গাঁথুনীতে সাজিয়ে দিয়ে শিশু-কিশোরদের ভালোলাগাকে আলোকিত করেছেন ইকবাল বাবুল, রাশেদ রউফ, তপংকর চক্রবর্তী, সুফিয়ান আহমেদ চৌধুরী, দেলোয়ার বিন রশিদ, জাহাঙ্গীর আলম জাহান, সৈয়দ খালেদুল আনোয়ার, হাসনাত আমজাদ, আহমেদ জসীম, আবুল কালাম বেলাল, মিজানুর রহমান শামীম, আহসান মালেক, সিকদার নাজমুল হক, সারওয়ার-উল- ইসলাম, উৎপলকান্তি বড়ুয়া, অরুণ শীল, সোহেল মল্লিক, জাকির হোসেন কামাল, সিতাংশু কর, গোলাম নবী পান্না, শচীন্দ্র নাথ গাইন, আজিজ রাহমান, দীপক বড়য়া, রমজান মাহমুদ, অমিত বড়ুয়া, কেশব জিপসী, আনোয়ারুল হক নূরী, নজরুল ইসলাম শান্ত, ইসমাইল জসীম, রাসু বড়ুয়া, মিজান মনির প্রমূখ। এতে গল্প লিখেছেন এনায়েত রসুল, আবুল হাসান আজাদ, আলী আসকর, সজল দাশ, মির্জা গোলাম সরওয়ার পিপিএম, ওবায়দুল সমীর, আখতারুল ইসলাম, নুরনাহার নিপা, সোহেল আমিন বাবু, ইলিয়াস বাবর, চন্দনকৃষ্ণ পাল, সুমাইয়া বরকতুল্লাহ, সজল দাশ, পান্থজন জাহাঙ্গীর, মামুন সরকার, সালাম সৌরভ, কবির কাঞ্চন, অপু চৌধুরী, অনিক শুভ, সুজন সাজু প্রমূখ। প্রবন্ধ ভ্রমণ অংশে ‘ছোটদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম’ লিখেছেন মিনহাজুল ইসলাম মাসুম, সিকিমের বরফ রাজ্যে লিখেছেন ওমর ফারুক নাজমুল।
দেশের নানা প্রান্তের কবি, শিশুসাহিত্যিকদের সৃষ্টিশীল লেখায় সমৃদ্ধ ছোটদের আনন্দবার্ষিকী সত্যি শিশুকিশোরদের বটেই শিশুসাহিত্য নিয়ে নিবেদিতপ্রাণ লেখকদের জন্য একটি অন্যতম সংকলন হিসেবে সবার কাছে সমাদৃত হয়েছে। সংখাটি সংগ্রহে রাখার মতো একটি ভালো আনন্দবার্ষিকী হয়েছে বলা যায়। সুতরাং রং পেন্সিল প্রকাশন অবশ্যই ধন্যবাদ পেতে পারে। বইটি বাতিঘরসহ অনলাইনে রকমারি ডটকমেও পাওয়া যাচ্ছে।
ছোটদের আনন্দ বার্ষিকী রং পেন্সিল
প্রকাশকাল : জুন ২০২৬
সম্পাদক : মিজানুর রহমান শামীম
প্রকাশক : ফরিদা লাভলী
রং পেন্সিল প্রকাশন
ফোরক ম্যানসন, কদম মোবারক বাইলেন,
মোমিন রোড, চট্টগ্রাম



















































