এ মুহূর্তের সংবাদ

চাঁদাবাজির অভিযোগে যুবক আটক

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে ওয়াহিদুল আলম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) রাত আনুমানিক ১টার দিকে নগরীর বন্দর থানা এলাকার নিমতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, আটক ওয়াহিদুল আলম স্থানীয় নিমতলা এলাকার হারুন সওদাগরের ছেলে। হারুন সওদাগর কমিশনার হারুন নামেও পরিচিত।

এছাড়া তিনি নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের ছোট ভাই বলেও জানা গেছে।

এ বিষয়ে জানতে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের ফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।