সুপ্রভাত ডেস্ক »
ঢাকা মেট্রোপলিটন পুলিশের আলোচিত উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়।
বাংলাদেশ পুলিশে পেশাদারিত্ব ও মাঠপর্যায়ের দক্ষতার জন্য পরিচিত কর্মকর্তা মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের সদস্য। তার বাড়ি বগুড়া জেলায়। পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকা এই কর্মকর্তা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালনকালে বিশেষভাবে আলোচনায় আসেন।

















































