শৈল-সৈকত ও দেশগ্রাম

চট্টগ্রাম সমিতি-ঢাকার উদ্যোগে ২৪০ বন্যাকবলিত পরিবারের মাঝে টেউটিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক >>

চট্টগ্রাম সমিতি-ঢাকার উদ্যোগে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার অসহায়, দুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪০টি পরিবারের মাঝে টেউটিন বিতরণ করা হয়েছে।

---------

শুক্রবার (২১ আগস্ট) টেউটিন বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সাতকানিয়া উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) ও চট্টগ্রাম সমিতি-ঢাকার সাবেক সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরী।

এ সময় তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক সংগঠনগুলোর অন্যতম দায়িত্ব। চট্টগ্রাম সমিতি-ঢাকা সবসময় বৃহত্তর চট্টগ্রামের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি-ঢাকার সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী উজ্জ্বল মল্লিক, সহসভাপতি প্রকৌশলী জয়নুল আবেদীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, অর্থ সম্পাদক মোহাম্মদ আরিফ উদ্দীন এবং নির্বাহী কমিটির সদস্য মোস্তফা ইকবাল চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, চট্টগ্রাম সমিতি-ঢাকার এই মানবিক উদ্যোগের মাধ্যমে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোর মাঝে পর্যায়ক্রমে সহায়তা প্রদান করা হচ্ছে।