Uncategorized

অনলাইন জুয়া চক্রের  পাঁচ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : 
নগরে  অনলাইন জুয়া চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশ। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শাখাওয়াত হোসেন ওরফে শাওন (২০), মনির আহমদ (৪০), আরিফ উদ্দিন (৪০), ফয়সাল খাঁ (৩২), ও জাবেদ মিয়া (৪০)।  তাদের কাছ থেকে ১টি প্রাইভেটকার, ৩টি বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, ৫টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ১৮টি বিভিন্ন কোম্পানীর মোবাইল সিম, প্রতারণার কাজে ব্যবহৃত ১টি এইট পোর্ট মডেম, ২টি ব্যাংকের চেক বইসহ নগদ অর্থ উদ্ধার করেছে ডিবি পুলিশ।
জানা গেছে, বাইনানি ডট কম, বাইনানি টুয়ান্টি ফোর ডট কম নামের ওয়েবসাইট এবং বাইনানিস, প্রোফি আইকিউ, বাইনানি গো এপস ব্যবহারের মাধ্যমে উঠতি বয়সের ছেলে মেয়েদেরকে অনলাইন জুয়া খেলায় আকৃষ্ট করে বিকাশ, রকেট, নগদ নাম্বার ব্যবহার করে টাকা হাতিয়ে নিত তারা।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে।