এ মুহূর্তের সংবাদ

৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

সুপ্রভাত ডেস্ক »

দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় জেলাগুলোতে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ঝড়ের শঙ্কায় এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বিশেষ করে উপকূলীয় এই ছয়টি অঞ্চলে ঝড়ের তীব্রতা বেশি থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে।