বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
মহানগর

শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করেছেন রফিকুল ইসলাম

স্মরণসভায় বক্তারা

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ রেজি. নং বি-২০৯১ এর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মরহুম রফিকুল ইসলাম স্মরণে এক শোকসভা ও মিলাদ মাহফিল গতকাল বেলা ৩টায় অনুষ্ঠিত হয়। দারুল ফজল মার্কেটে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো বেলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো নুরুল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক এম জসিম উদ্দিন রানা।
প্রধান বক্তা ছিলেন বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সদস্যসচিব উজ্জ্বল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দোকান কর্মচারী শ্রমিক ফেডারেশনের সভাপতি মো আলমগীর, চট্টগ্রাম তামাকুমন্ডি লেইন দোকান কর্মচারী সমিতির সভাপতি মো বখতিয়ার উদ্দীন, শ্রমিক লীগ নেতা শেখ মো. মহিউদ্দিন। বক্তব্য রাখেন মো আলী আকবর, মো জাহাঙ্গীর, আব্দুল গফুর, ফেরদৌস জামান মুকুল, মো আলমগীর, মো আবু সুলতান প্রমুখ।
সভায় বক্তারা বলেন সড়ক পরিবহন শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে অগ্রণী ভূমিকা রেখেছেন রফিকুল ইসলাম। বিজ্ঞপ্তি