গ্রাম

লোহাগাড়ায় ব্রজপাতে শিশু নিহত

নিজস্ব প্রতিনিধি, লোহাগাড়া :

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমতলী গ্রামে বজ্রপাতে এরশাদ হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ শিশু মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে মাঠ থেকে গরু আনতে গিয়ে ব্রজপাতে প্রাণ হারায়।

-advertise-

ব্রজপাতের পর স্বজনরা লোহাগাড়া উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি আগেই মারা গেছে বলে জানান। শিশু এরশাদ হোসেন আমতলী গ্রামের দানেশ সিকদার পাড়ার আজিজুর রহমানের ছেলে।