মহানগর

বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা না থাকায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

বহদ্দারহাট কাঁচাবাজারে অভিযান পরিচালনা করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।

সুপ্রভাত ডেস্ক »

নগরেরর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।

রবিবার (২ আগস্ট) সকাল ১১টায় নগরীর বহদ্দারহাট এলাকার কাঁচাবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ এই অভিযান পরিচালনা করেন।

অভিযানের বিষয়ে তিনি বলেন, সকাল ১১টায় নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে অভিযানে যায়। সেখানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মুন্না পোল্ট্রিকে ৫ হাজার, রহিমের মুরগির দোকাননকে ৩ হাজার, সেহাবিয়া পোল্ট্রিকে্রিকে ৩ হাজার, মহাসেন আওলিয়া স্টোরকে ৩ হাজার, বিসমিল্লাহ মাংস বিতানকে ৩ হাজার ও ভাই ভাই সবজি বিতানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আগামীতেও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের এমন অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।