বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
মহানগর

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিজিসি ট্রাস্টের অনুদান প্রদান

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পে-অর্ডার বিভাগীয় কমিশনারের নিকট হস্তান্তর করছেন ড. প্রফেসর সরোজ সিংহ হাজারী

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের জন্য আজ ৩ জুন (বুধবার) সকালে পাঁচ লাখ টাকা অনুদানের পে-অর্ডার হস্তান্তর করা হয় বিজিসি ট্রাস্টের পক্ষে। ট্রাস্টের আওতাধীন সকল প্রতিষ্ঠানের পক্ষে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী পে অর্ডার বিভাগীয় কমিশনার এবিএম আজাদের নিকট হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার উপস্থিত ছিলেন। ট্রাস্টের অর্ন্তভুক্ত সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে এ অনুদান প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তি

---------