সুপ্রভাত ডেস্ক »
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এ জাদুঘর তাৎক্ষণিক অতীতকে ধারণ করে ভবিষ্যৎ রচনা করেছে।
বুধবার বেলা ১১টার দিকে রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পৃথিবীর নানা দেশে নানা জাদুঘর আছে। তারা অতীতের অনেক জিনিস সংগ্রহ করে। বিন্তু এই জাদুঘর সম্পূর্ণ ভিন্ন। এখানে অতীতের কোনো কিছু সংগ্রহে নাই। এখানে একদম টাটকা, নতুন যা ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে সেগুলো সংগ্রহ করা হয়েছে।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, এরকম জাদুঘর আছে কিনা জানি না। জুলাইয়ের স্মৃতি যখন যেটা পেয়েছি, আমরা জাদুঘরে নিয়ে এসেছি। এটা ইতিহাসের নতুন পর্যায়ে সৃষ্টি করেছে।


















































