এ মুহূর্তের সংবাদ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় হতাহত ৩ 

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

কক্সবাজারের রামুতে প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। হতাহত ৩ জনই মোটর সাইকেল আরোহী। নিহত যুবক সাইফুল ইসলাম (৩০) পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের হলদিয়াশিয়া এলাকার বাসিন্দা বলে জানা হেছে।

-advertise-

রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের জেটিরাস্তা  স্থানে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরতর আহত অপর ২ জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে। এরা হলেন একই এলাকার আফসার (২৮) ও জয়নাল (৩০)।

জানা গেছে, কক্সবাজারমুখি প্রাইভেট কার (ঢাকা মেট্টো-গ ৩২-৭১৩২) এর সাথে বিপরীতমুখি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণ হলে ঘটনাস্থলে প্রাণ হারান সাইফুল ইসলাম। আহত আফসার ও জয়নালকে মূমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। এতে গাড়ি দুটিও দুমড়ে মুছড়ে যায়।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের জানিয়েছেন, দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। আরো ২ জনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।