এ মুহূর্তের সংবাদ

এসএসসি ১৪ নভেম্বর ও ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা

সুপ্রভাত ডেস্ক »

চলতি বছরের এসএসসি এবং এইচএসসি সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে তা প্রকাশ করেছে সরকার। সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশ হওয়া সময়সূচিতে জানা গেছে, আগামী ১৪ নভেম্বর এসএসসি ও ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হবে।

-advertise-

একই দিনে চলতি বছরের দাখিল পরীক্ষাও শুরু হবে। গত ২৩ সেপ্টেম্বর দাখিল পরীক্ষার সময়সূচি ঘোষণা করে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

এতে আরো জানা গেছে, নতুন সময়সূচি অনুযায়ী এসএসসি ও এইচএসসিতে ১ ঘণ্টা ৩০ মিনিট করে পরীক্ষা নেয়া হবে।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বিষয়ে বিকেলে আন্তঃশিক্ষাবোর্ডের বৈঠক রয়েছে। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জানানো হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে ১৪ নভেম্বর ধরেই মাধ্যমিক ও সমমান পরীক্ষার রুটিনে অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব খালেদা আখতার স্বাক্ষরিত রুটিন নিয়ে আজ বিকেলে বৈঠক করবে শিক্ষাবোর্ড। সেখান থেকে চূড়ান্তভাবে এটি প্রকাশ করা হবে।