সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ায় পাঁচলাইশে যুবককে গুলি!
ইউসিবির হাত ধরে নতুন প্রাণ পেল আগ্রাবাদ জাম্বুরী মাঠ
হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
আইআইইউসিতে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন
সাউদার্ন ইউনিভার্সিটিতে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
মিয়ানমারে সার পাচার, মিরসরাইয়ে বিএনপি-ছাত্রদলের সাবেক ৩ নেতা গ্রেপ্তার

হাসিনা যে অপরাধ করেছে তা হানাদার বাহিনীর চেয়েও জঘন্য

নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২৫ ৫:১১ অপরাহ্ণ
শেয়ার

সুপ্রভাত ডেস্ক »

শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, সেরকম জঘন্য অপরাধ ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীও করেনি। এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি বলেন, মরদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা, আনআর্মস (নিরস্ত্র) আহত মানুষকে গুলি করে মেরে ফেলা– এগুলো যুদ্ধাপরাধ।

মঙ্গলবার (২৯ জুলাই) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনিস্টিটিউটের মিলনায়তনে ‘জুলাই গণহত্যার বিচার, আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, আপনারা বলতে পারেন, এরকম তো ২৫ মার্চ কালরাত্রে ঘটেছে। অবশ্যই, ২৫ মার্চের কালরাত্রে ভয়ানক ঘটনা ঘটেছে। কিন্তু ওটা তো অন্য দেশের বাহিনী। আমরা স্বাধীনতা ঘোষণা করেছি, তারপর। মানে আপনি যদি পারসপেক্টিভ দেখেন, পারসপেক্টিভ ওয়াজ ডিফারেন্ট। ৭১ সালে ডেডবডি পুড়িয়ে ফেলেছে, এরকম কোনো ফুটেজ আমি দেখিনি; একজন গুলি খেয়েছে, তাকে ধরে পিছু নিয়ে যাচ্ছে তার বন্ধু, সে অবস্থায় গুলি করেছে—এরকম কোনো ফুটেজ, কোনো বর্ণনা আমি মুক্তিযোদ্ধাদের কাছে পাইনি। অন্যরকম নৃশংসতা থাকতে পারে, কিন্তু এরকম নৃশংসতার গল্প পাইনি।

আসিফ নজরুল বলেন, আপনারা বিভিন্ন প্রত্যাশার কথা, বেদনার কথা বলেন। মাঝে মাঝে একটু দুঃখ লাগে। আজকে তাজুল (চিফ প্রসিকিউটর) কিছু কথা বলল যে আমরা কীভাবে কাজ করি। আমি আপনাদের বলতে পারি, তাজুল কীভাবে কাজ করে। তাজুল রাত ২টা পর্যন্ত কাজ করে, একটা নতুন কিছু হলে চকচকে চেহারা করে আইন মন্ত্রণালয়ে দৌড়ে আসে, বলে স্যার ওরকম একটা এভিডেন্স পেয়েছি। এই যে ইমোশন, এই যে পরিশ্রম, এই যে কষ্ট এই পুরা টিম করছে- আমরা লেগে আছি।

আসিফ নজরুল ট্রাইব্যুনালে গণহত্যার বিচার প্রক্রিয়া সম্পর্কে বলেন, তাজুলের সঙ্গে দেখা হলে প্রথম কথা, আমরা নিজের কাছে নিজে মুখ দেখাতে পারব না, আল্লাহর কাছে জবাব দিতে পারব না। বারবার একটা কথাই বলি, বিচার কত ভালোভাবে করা যায়, কতটুকু করা যায়। তারপরও অনেক অভিযোগ শুনি, অনেক কিছু শুনি, খুব দুঃখ লাগে মাঝে মাঝে।

আইন উপদেষ্টা বলেন, এটার জন্যই তো আমাদের সন্তানরা প্রাণ দিয়েছিল। আপনারা আমাদের প্রশ্ন করবেন, সমালোচনা করবেন; কষ্ট লাগলেও শুনব, আবার রিফোকাস করব। কিন্তু আপনাদের একটা জিনিস বলতে চাই, আমি একজন রিলিজিয়াস মানুষ, আমি যখন নামাজ পড়ি বা যখন আমি এই দায়িত্ব গ্রহণ করেছি, সবসময় বলি আমি যেন আল্লাহর কাছে জবাব দিতে পারি। আমি যখন জায়নামাজে যাই, দোয়া পড়ি, তখন মনে হয় আল্লাহ তো আমাকে দেখছে। আমি কি আল্লাহর কাছে জবাব দিতে পারব?উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আপনাদের কনফিডেন্টলি বলে যাই, ওপরে আল্লাহ আছে, অবশ্যই পারব।

আসিফ নজরুল বলেন, আমি একজন খুব ইমোশনাল মানুষ, আমি একজন লেখক। আমি যখন এই গণঅভ্যুত্থানকালে ছিলাম, আমি কল্পনা করতে পারিনি এরকম এইরকম বর্বরতা হয়েছে। শুনতাম, আবু সাঈদের মৃত্যুটা দেখেছি। তার চেয়ে ভয়াবহ দৃশ্য পরে দেখেছি; আপনারা দেখেছেন, লাশ জ্বালিয়ে দিচ্ছে। একটা ছেলেকে টেনে নিয়ে যাচ্ছে তার বন্ধু, সে মরে যাচ্ছে মনে হচ্ছে, তারপরও তাকে গুলি করছে।

আক্ষেপ করে তিনি বলেন, এসব দৃশ্য দেখলে, যতবার দেখি, যতবার দেখি মাথায় আগুন চেপে যায়, আর চোখ দিয়ে পানি পড়তে থাকে। আমি আন্তর্জাতিক আইন পড়েছি ল’য়ের স্টুডেন্ট হিসেবে। যুদ্ধক্ষেত্রে আপনার শত্রু যদি আনআর্মস থাকে, তার হাতে যদি কিছু না থাকে, যুদ্ধক্ষেত্রে আপনি তাকে গুলি করতে এলাউড না। গুলি করলে আপনি যুদ্ধাপরাধ করবেন। যুদ্ধক্ষেত্রে যদি একজন গুলি খেয়ে আহত হয়ে পড়ে থাকে, তারপর আপনি তাকে গুলি করতে এলাউড না। কারণ এটা যুদ্ধাপরাধ। যুদ্ধের ময়দানে আপনি আহত লোককে যদি চিকিৎসা না দেন, সেটা যুদ্ধাপরাধ। যুদ্ধের ময়দানে আপনি যদি ডেডবডি পুড়িয়ে ফেলেন, এটা যুদ্ধাপরাধ।

‘আমরা তো মানুষ। এই বিচারের সঙ্গে যারা ইনভলভ আছে, আমরা বেছে বেছে মানুষগুলোকে ঠিক করেছি। আমি তাজুলকে চিনতাম না। তাজুলকে যখন ঠিক করা হয়, চিফ প্রসিকিউটর করা হয়, অনেক মানুষ আমাকে বলেছে তাজুলকে কেন দিচ্ছেন, কন্ট্রোভার্সি হবে। কীসের কন্ট্রোভার্সি? আমার দরকার এরকম ল’য়ার, যাকে ১০০০ কোটি টাকায় কিনতে পারবে না। সরি, অনেক বড় বড় ল’য়ার আছে, আমার এ আস্থা নাই তাদের প্রতি। ১০০০ কোটি টাকা দিয়ে কিনতে পারবে নাকি বা পারবে না এটা শতভাগ আস্থা নাই। তাজুলের জন্য আছে। তাজুলের দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। এই আইনে প্রসিকিউট করার ব্যাপারে তাজুলের সঙ্গে তুলনা হয়তো প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বা দুই-একজন মানুষ হবে। আর কেউ পারবে না।’

আইন উপদেষ্টা বলেন, আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখেন। আমার দায়িত্বে, আমাদের দায়িত্বে বিন্দুমাত্র অবহেলা করি না। আপনাদের প্রতি দায় না, এটা আল্লাহর প্রতি দায়, আমরা এভাবে দেখছি জিনিসটা। এরকম হত্যাকাণ্ডের বিচারের দায়িত্ব যারা পায়, তারা যদি বিচার না করে আল্লাহ তাদের বিচার করবে, এটা আমরা জানি।

জুলাই গণহত্যার বিচারের সময় নিয়ে তিনি বলেন, আপনারা অনেক টাইমফ্রেমের কথা বলেন। আজকে তাজুল বলেছে ডিসেম্বরের মধ্যে হবে। আমিও একবার বলেছি, ভেতরে যে অগ্রগতি জানি, এনালাইসিস করে বলেছিলাম, হয়তো অক্টোবরের মধ্যে পাব। এগুলো যদি আমরা বলি আপনারা খুশি হন। কিন্তু এগুলো বলা আমাদের ঠিক না। এগুলো বললে আমাদের এই কথাগুলো নিয়েই তো যারা এই বিচারের প্রতিপক্ষ আছে, আপনারা জানেন না তারা কীরকম। এত বড় গণহত্যা হয়েছে তাদের বিন্দুমাত্র অনুশোচনা নাই।

‘একটা দল ১৫টা বছর শুধু মিথ্যার নির্যাতন করে চালিয়েছে। এখনো তাদের মিথ্যাচার বিন্দুমাত্র থামে নাই, এখনো নির্যাতনের ইচ্ছা বিন্দুমাত্র থামে নাই। আপনারা যখন মহাখুনি শেখ হাসিনার অডিওগুলো শুনেন দেখবেন, এখনো তার নির্যাতন করার ইচ্ছা পুরো মাত্রায় আছে, প্রতিশোধ নেওয়ার।’

আসিফ নজরুল বলেন, ‘এমনভাবে বিচারের অকাট্য সাক্ষ্য প্রমাণ আমরা রেখে যাব, কোনো সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। যদি আমি ফাউন্ডেশন অসাধারণ করে দিয়ে যাই, সে ফাউন্ডেশন অস্বীকার করা পরবর্তী সরকারের জন্য সম্ভব হবে না। আর আমি বিশ্বাস করি না, পরবর্তীকালে যেই ক্ষমতায় আসুক বিএনপি হোক জামায়াত হোক, এনসিপি হোক—আমি বিশ্বাস করি না, তারা বিচারে শৈথিল্য বা গাফিলতি দেখাবে। তারা সবাই এই ১৫ বছরের নির্যাতিত মানুষ। তারা শেখ হাসিনা সরকারের ফ্যাসিজম আপনার আমার চেয়ে কম দেখে নাই।’

তিনি বলেন, আমরা অনেক ভুগেছি, কিন্তু সবার ভোগান্তির চেয়ে শতগুণ বেশি কিন্তু খালেদা জিয়া ভুগেছেন। আপনি আমি বিচার করব, আর উনারা বিচার করবে না?

Ad image
ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ায় পাঁচলাইশে যুবককে গুলি!
ইউসিবির হাত ধরে নতুন প্রাণ পেল আগ্রাবাদ জাম্বুরী মাঠ
হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
আইআইইউসিতে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন
সাউদার্ন ইউনিভার্সিটিতে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
পণ্য পরিবহনে ডলারে হিসাব কষতে চায় রেল
লোহাগাড়ায় চালকের গলা কেটে অটোরিকশা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
লোহাগাড়ায় হানিফের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের, গাড়ি রেখে পালালেন চালক
নতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার আবেদন
লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষ, জব্দ হানিফ-এসপি ট্রাভেলস

আর্কাইভ

আরও পড়ুন

‘শেখ হাসিনা সন্ত্রাসী, তাকে পাসপোর্ট-এনআইডি দেবে না সরকার’

কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে ফের দুই সপ্তাহ সময় দিল হাইকোর্ট

রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী

রোহিঙ্গা সংকটের সমাধান ছাড়া করিডোরে যুক্ত হতে চায় না বাংলাদেশ

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?