এ মুহূর্তের সংবাদ

সিএনজি স্টেশন বন্ধ থাকার সময় কমলো ২ ঘণ্টা

সিএনজি স্টেশন (ফাইল ছবি)

সুপ্রভাত ডেস্ক »

আজ ১ জানুয়ারি থেকে সিএনজি স্টেশন বন্ধের সময় দুই ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। সন্ধ্যা ৬টা হতে রাত ৯টা পর্যন্ত সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

-advertise-

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সকল সিএনজি স্টেশনে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের পিক আওয়ার অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সময়কাল ২ ঘণ্টা কমিয়ে সন্ধ্যা ৬টা হতে রাত ৯টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন এই সিদ্ধান্তের ফলে সিএনজি স্টেশনগুলো ৫ ঘণ্টা বন্ধ রাখার পরিবর্তে ৩ ঘণ্টা বন্ধ থাকবে। অন্য সময় সেগুলো স্বাভাবিক নিয়মে গ্যাস সরবরাহ করতে পারবে।