সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

ইউনিলিভার বাংলাদেশের নতুন পরিচালক হলেন চট্টগ্রামের শহীদুল ইসলাম
ক্লপের জাদুতে দিশেহারা নেদারল্যান্ডস, জার্মানির বড় ব্যবধানে জয়
খাতুনগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, আটক ২
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত
মায়ের পা জড়িয়ে ছিল ২১ মাসের শিশু, গরম কড়াই উল্টে দগ্ধ শরীরের ৪০ শতাংশ
জুম কৃষির রাষ্ট্রীয় স্বীকৃতি ও জলবায়ু তহবিলে অনুদান চান পাহাড়ের নারী চাষিরা

সহসা বন্ধ হচ্ছে না খোলা সয়াবিন বিক্রি

নিজস্ব প্রতিবেদক
১ আগস্ট ২০২৩ ১০:৩২ অপরাহ্ণ
শেয়ার

রাজিব শর্মা »

বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধে গতকাল মঙ্গলবার থেকে সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সহসা বন্ধ হচ্ছে না খাতুনগঞ্জের বাজারে এ ভোজ্যতেলের বাজার। প্রতিদিনের মতো গতকালও সচল ছিল মধ্যস্বত্ব কারবারিদের ডিও বাণিজ্য। বাজারে রয়েছে শত শত মণ খোলা সয়াবিন ও পাম তেল। খোলা সয়াবিনসহ অন্যান্য খোলা ভোজ্যপণ্যের ব্যবসা সহসা বন্ধ হচ্ছে না বলে জানান খাতুনগঞ্জের মজুদদার ও পাইকারি ব্যবসায়ীরা। এ জন্য তারা দুষছেন সরবরাহকারী মিলারদেরকে।

গতকাল মঙ্গলবার দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে সরেজমিনে দেখা যায়, পাইকারি বিক্রির প্রতিষ্ঠানগুলোতে ড্রামে ড্রামে সাজানো রয়েছে খোলা সয়াবিন ও পাম তেল। নগরীর বিভিন্ন স্থান থেকে আসা খুচরা বিক্রেতারা বিক্রির জন্য কিনছে খোলা সয়াবিনসহ অন্যান্য ভোজ্যপণ্য। ট্রাকে তোলা হচ্ছে কেনা সয়াবিন তেলের ড্রাম। এমনকি খোলা সয়াবিন বিক্রির ক্ষেত্রে সরকারের নিষেধাজ্ঞা নিয়ে কোন কোন প্রতিক্রিয়া নেই অনেক ব্যবসায়ীর।

খাতুনগঞ্জের অন্তত ১২ জন পাইকারি তেল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারের পক্ষ থেকে খোলা সয়াবিন তেল বন্ধের নিষেধাজ্ঞা দেওয়া হলেও বাজারে তেলের মিল মালিকরা খোলা তেল বাজারজাত করছে। এতে এ ব্যবসায় সচল রয়েছে শত শত ডিও ব্যবসায়ী। বাজারে রয়েছে কোটি কোটি টাকার খোলা সয়াবিন ও পাম তেল। এমনকি নিয়মিত দর দিচ্ছে ফড়িয়া (ডিও) ব্যবসায়ীরাও। খোলা বাজারে সয়াবিন বন্ধের সিদ্ধান্ত নিতে হবে মিল মালিকদের। নয়তো এ ব্যবসা বন্ধ করা সম্ভব না বলে তারা জানান।

খাতুনগঞ্জের সয়াবিন তেলের এক মজুদদারের সাথে কথা হলে তিনি বলেন, ‘সরকার আগস্টের প্রথমদিন খোলা সয়াবিন বিক্রির ঘোষণা দিলেও এখনো মিল মালিকরা তাদের বিক্রি ও সরবরাহ সচল রেখেছে। সোমবারেও মিল মালিকরা মধ্যস্বত্ব কারবারিদের কাছে খোলা বাজারে সয়াবিন তেল বিক্রি করেছে। এমনকি সোমবারেও আমরা তাদের থেকে মাল কিনেছি। এখন যদি মিলাররা খোলা সয়াবিন বাজারজাত বন্ধ না করে তাহলে এ ব্যবসা বন্ধ হবে না। সরকারকে আগে মিল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যেহেতু আমরা ব্যবসা করি, লাভ পেলে পণ্য কিনে বিক্রি করবো। মিল মালিকরা বন্ধ করলে, স্বয়ংক্রিয়ভাবে আমাদের ব্যবসাও বন্ধ হয়ে যাবে।’

খাতুনগঞ্জের আরেক ডিও ব্যবসায়ী বলেন, ‘খোলা সয়াবিন বন্ধ হচ্ছে গত এক বছর ধরে কিন্তু প্রশাসন মূল গোড়ায় না গিয়ে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করে তাদের দায় সারেন। এভাবে তো বাজারে খোলা তেল ব্যবসা বন্ধ হবে না।

এ ব্যবসা বন্ধ করতে হলে খোলা তেল সরবরাহকারি মিল মালিকদের বিরুদ্ধে কঠোর হতে হবে প্রশাসনের। সুতরাং আমাদের মনে হচ্ছে না খোলা ভোজ্যতেল সয়াবিনের ব্যবসা সহজে বন্ধ হবে।’

খাতুনগঞ্জের আড়তদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এস এম মহিউদ্দিন বলেন, ‘ভোজ্যতেল খোলা সয়াবিন বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে অনেকদিন ধরে। কিন্তু মিলারদের সরবরাহ খোলা রেখে খাতুনগঞ্জের ব্যবসা বন্ধ করা কিভাবে সম্ভব? এখনো অনেক ব্যবসায়ীর কোটি কোটি টাকার সয়াবিন তেল মজুদ রয়েছে। ডিও ব্যবসায়ীরাও তাদের রেটে মাল বিক্রি করছে। সরকারের বন্ধ করতে হবে মিলারদের ভোজ্যতেল সরবরাহ বাণিজ্য। তাহলে ক্রমান্বয়ে এ ব্যবসা বন্ধ হবে।’

এদিকে, খোলা সয়াবিন বিক্রি বন্ধে কঠোর হবে বলে জানায় বাজার তদারকি প্রতিষ্ঠান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকারের চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক ফয়েজ উল্যাহ বলেন, আমরা খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ করতে মাঠ পর্যায়ে সর্তক করা শুরু করছি। আজকেও (মঙ্গলবার) খাতুনগঞ্জের কয়েকটি দোকানে সর্তক করেছি। এ ব্যবসা বন্ধে আমরা শীঘ্রই কঠোর অবস্থানে যাবো।

মিলারদের খোলা তেল বিক্রি অব্যাহত রেখে কিভাবে বাজারে বিক্রির বন্ধ করবে ব্যবসায়ীদের এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা গতকাল (মঙ্গলবার) অভিযানের পর একটি কোম্পানির মিলে তদারকি করেছি। সেখানে তারা সোমবার পর্যন্ত খোলা সয়াবিন বিক্রির সত্যতা জানতে পারি। মিল মালিকরা আমাদের বলেন, যেহেতু ৩১ জুলাই পর্যন্ত বিক্রির শেষ দিন। তাই সরকারের নির্দেশনা অনুসারে তারা বিক্রি করছে। ১ আগস্ট থেকে তারা খোলা সয়াবিন সরবরাহ বন্ধ করছে বলে আমাদের জানান। তবে তারা গোপনে খোলা তেল বাজারজাত করছে- এমন জানতে পারলে যথাযথ ব্যবস্থা নেব।’

খাতুনগঞ্জের বাজারে কোটি টাকার খোলা সয়াবিন এখনো রয়ে গেছে, এসব সয়াবিন ব্যবসায়ীরা করবে কি এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তদারকি করছি ডিও ব্যবসায়ীদের কাছে কিছু খোলা সয়াবিন তেল রয়েছে। তবে এসব সয়াবিন তেল বিক্রি পর্যন্ত ডিও ব্যবসায়ীদের জন্য নতুন নির্দেশনা আসতে পারে।’

Ad image
ইউনিলিভার বাংলাদেশের নতুন পরিচালক হলেন চট্টগ্রামের শহীদুল ইসলাম
ক্লপের জাদুতে দিশেহারা নেদারল্যান্ডস, জার্মানির বড় ব্যবধানে জয়
খাতুনগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, আটক ২
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত
মায়ের পা জড়িয়ে ছিল ২১ মাসের শিশু, গরম কড়াই উল্টে দগ্ধ শরীরের ৪০ শতাংশ
বন্দর ছাড়ছে সাইফ পাওয়ারটেক, পাওনা নিয়ে বিক্ষোভে শ্রমিকেরা
চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে চিন্ময়
ছবির ক্যাপশন চাঁদা না পেয়ে চট্টগ্রামের বায়েজিদে ভূমি ব্যবসায়ী জাফর আহমদের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ভবনের দ্বিতীয় তলার জানালার কাচ ভেঙে যায়।
১০ মাস ধরে ২০ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে গুলি ছুড়ে হুমকি ‘কাফনের কাপড় কিনে রাখিস’
স্টার লুবের ধোঁয়ায় দম বন্ধ, বর্জ্যে ডুবছে কৃষিজমি
পিএইচপি ফ্যামিলির ডিএমডি হলেন মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন

আর্কাইভ

আরও পড়ুন

ব্যাংককে আকিজ সিরামিকসের ব্যবসায়িক সম্মেলন, অংশ নিলেন ২০০ সহযোগী

মাতারবাড়ী প্রকল্পের ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ, সাবেক এডিসি কারাগারে

মাদক-ছিনতাই-চাঁদাবাজি দমনে সিএমপি কমিশনারের কঠোর নির্দেশ

সরকারি নিয়ন্ত্রণে হলেও এস আলমের কারখানা চালুর দাবি

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?