সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

চট্টগ্রামে এসপির আওয়ামী কানেকশন খতিয়ে দেখতে তদন্ত কমিটি, ফরেনসিকে দুই মোবাইল
মনজুর আহমদ আর নেই
এইচএসসিতে ফেল করেও আবেদন করা যাবে চবিতে
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
রাউজানে প্রবাসীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার-পলাতক যুবদলের দুই নেতাই বহিষ্কার
ইংরেজির খাতা দেখতে চান ১১ হাজার শিক্ষার্থী, চট্টগ্রাম বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন পৌনে ১ লাখ

রাজা অথবা রাখাল

নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই ২০২৩ ১০:০৯ অপরাহ্ণ
শেয়ার

আরিফুল হাসান »

[বলুন আল্লাহ, আপনিই সার্বভৌম। যাকে ইচ্ছা রাজ্যদান করেন, যার কাছ থেকে ইচ্ছা ছিনিয়ে নেন এবং যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন। আপনার কাছেই সমস্ত কল্যাণ। নিশ্চয়ই আপনি সকল বিষয়ে ক্ষমতাবান। আপনি রাতকে দিনের ভেতরে প্রবেশ করান এবং দিনকে রাতের ভেতর। জীবিতকে মৃতের ভেতর থেকে বের করে আনেন এবং মৃতকে জীবিতের ভেতর থেকে। আর আপনিই যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন : কুরআনুল ক্বরীম ৩:২৬-২৭]।
রাত নিঝুম। জঙ্গলগড়ের রাজ্যে এখন লাশের স্তূপ। উত্তরদিকে দুয়েকটি ঘরবাড়ি ঝড়ে ওড়া শনপাতার মতো কাঁপছে। বিরান শূন্যতা দক্ষিণ প্রান্তরে। হাহাকারের মতো বাতাস এসে থাবড়ে পড়ছে ঘরদুটোর নাকেমুখে। ঘরের ভেতর তখন কাঁদার মতো কেউ নেই। যারা জয় করার, তারা লাশের স্তূপের ভেতর তাদের পতাকা লাগিয়ে চলে গেছে রাজধানীর দিকে আর যারা বিজিত হয়েছে, তাদের সবার ছিন্নমস্তক এখন প্রান্তরটিতে লুটোপুটি খেলছে। ধূসর চাঁদের ম্লান চোখে লাশের কান্না। বিরামহীন হাহাকার বাতাস, আর নেকড়ের হাসি ছাড়া আর কিছু নেই। সব কিছু শান্ত-চুপচাপ-গম্ভীর। এমন সময় দুটো ঘরের একটি ঘরে তুষের ডুলির মধ্যে অচেতন পড়ে থাকা বুড়ো মকবুলের জ্ঞান ফেরে। তখনও যুদ্ধ লাগেনি। দুপক্ষের সৈন্যরাও দূরে দূরে ছিল। তবু মকবুলের কানে এসেছে গ্রাম ছেড়ে লোকেদের চলে যাওয়ার শব্দ। যেহেতু যুদ্ধ ময়দান এখান থেকে মাইল দেড়েকের মধ্যেই আর এই বিরান শূন্যতা অতিক্রম করে শুধুমাত্র তাদের গ্রামটিই প্রথম, তাই এমন মৃত্যু-মৃত্যু উৎসবে মানুষজন পালিয়ে যাবে এমনটিই তো ভাবার ছিল। বুড়ো মকবুল আশায় ছিল কেউ না কেউ তাকে নিয়ে যাবে। কেউ হয়তো ডেকেছিলও, কিন্তু তুষের ডুলির মধ্যে অচেতন পড়ে থাকার কারণে সে ডাক হয়তো সে শুনতে পায়নি। হয়তো গ্রামের মানুষেরা মনে করেছে বুড়োকে কেউ না কেউ তুলে নিয়ে গিয়েছে এবং দূর রিফুজি ক্যাম্পে পৌঁছে দিয়েছে। কিন্তু বুড়োকে কেউ নেয়নি। সকালে যখন সর্বশেষ দলটি গ্রাম ছাড়লো এমনকি তার প্রতিবেশীরাও যাওয়ার প্রস্তুতি শেষ করেছে, তখনও বুড়ো আশায় ছিল কেউ তাকে ডেকে নেবে, কেউ তাকে কাঁধে করে নিয়ে যাবে দূর গন্তব্যের নিরাপত্তায় কিন্তু তখনই ঘটল বিপত্তিটা। একটা নিঃশব্দ কাশির ধমক আসলেও সে শব্দ করে কাশতে পারে না কেনো এই ভেবে তার চিকনঘাম ছুটে যায়। ঘামতে-ঘামতে অচেতন হয়ে মাচার উত্তরে লাগোয়া তুষের ডুলির মধ্যে পড়ে যায়। কবেকার পুরনো তুষে-কীটে তার দম বন্ধ হয়ে আসলে এই বিশ ঘণ্টা যখন অতিক্রম হয়েছে, তার জ্ঞান ফিরেছে, ততক্ষণে যুদ্ধে পূর্বেকার রাজা পরাজয় বরণ করেছেন। বুড়ো ডুলি থেকে বের হওয়ার চেষ্টা করে। নাক-মুখ থেকে তুষ ঝেড়ে ফেলে শীর্ণ হাতে। কিন্তু তার নিঃসাড় দুটি পা বারবার ব্যার্থ হয় ডুলি থেকে মাচানে উঠতে। তবু সে দাঁড়াতে সক্ষম হয়। কোমর-সমান উঁচু ডুলির কান্দায় হাত রেখে মাচানের ওপর বুড়ো সর্বশক্তি দিয়ে দাঁড়িয়ে দক্ষিণের খোলা জানালায় দৃষ্টিকে ছেড়ে দেয় আদিগন্ত। তার চোখের সামনে বিস্তৃত প্রান্তর লাশে-লাশে সয়লাব চিত্রধারণ করে। বয়েস হলেও দেহের অপরাপর ভাটায় টানলেও মকবুল বুড়োর চোখ দুটো আজও তীক্ষè। মাইল দেড়েক দূরে বিচ্ছিন্ন-ছিন্ন মস্তকগুলো সে আন্দাজ করতে পারে। টুকরো-কাটা ধড়গুলো অনুমান করতে পারে। কালো ছায়ার মতো লাশের পাহাড়, আর চূড়ার মতো স্তূপে বিজয়ীপক্ষের পতাকা কত বক্ষ ভেদ করে পতপত উড়ছে জ্যোৎস্নায়, বুড়ো তা ধারণা করতে পারে। এমন সময় বুড়োর চোখে একটি সন্দেহ দেখা দেয়। তার মনে হয় লাশের স্তূপটি যেন নড়ছে। এতদূর থেকে নড়নচড়ন হয়তো দেখা যাবে না কিন্তু রাত এখন, বিভ্রমে-বিভ্রমে ভয়ানক রক্তচক্ষুর বিপরীতে বুড়োর ধীর-তীক্ষè দৃষ্টি যেন মাঝখানের মাইল-দেড় মাইলের শূন্যতা টেনেছিঁড়ে জুম করে কাছে নিয়ে আসে। নিথর রাতের মতো প্রকৃতিতে শেয়ালের আনাগোনা ভেবে বুড়ো দৃষ্টি সরাতে চায়, কিন্তু না, তার দৃষ্টি লেপ্টে থাকে লাশের স্তূপে পতাকাটার ওপর। কেউ যেন খুলে ফেলতে চাইছে পতাকাটা। এবার সত্যিই তাই মনে হয়, বিভ্রম নয়। বুড়ো সামর্থ্য থাকলে হয়তো সামনে যেত এগিয়ে অথবা আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকত। কিন্তু তার সব কূলহারা বার্ধক্য আর বোধহীন পা দুটো ততক্ষণে অসাড় হয়ে আসলে বুড়ো আবারও বসে পড়ে ডুলির অন্ধকারে। কিন্তু তার কৌতুহলী দৃষ্টি তাকে বসে থাকতে দেয় না। সে আবারও অনেক কসরত করে দাঁড়ায়। দেখতে পায়, কেউ সত্যিই পতাকাটা খুলে ফেলেছে। তখন আর তার কাছে এটি শেয়াল-নেকড়ের নড়াচড়া মনে হয় না এবং অল্প কিছুক্ষণের মধ্যে সে দেখতে পায় লাশের স্তূপের ভেতর থেকে একটি অবয়ব জেগে উঠেছে এবং পদতলে সহস্র লাশকে সাবধানে এড়িয়ে উত্তরদিকে এগিয়ে আসছে। বুড়ো বলছিলÑ আমার তখন ভয় করছিল খুব, আমি দেখছিলাম আমাদের সাবেক রাজাসদৃশ্য একজন লোক নেমে আসছে লাশের স্তূপ থেকে এবং প্রান্তর পেরিয়ে বিদ্যুৎবেগে দেড় মাইলের দূরত্বটা দ্রুতই কমিয়ে আনছে। আমি একই সাথে আশাবাদী এবং ভীতও হলাম। কারণ যুদ্ধে কোনো রাজার পরাজয় মানেই হয়তো সে বন্দি হয়েছে অথবা মৃত্যুবরণ করেছে। আমার আশংকাকে সত্যি করে তখন শেষরাতের ঘণ্টাদেড়েক আগে সত্যিই রাজা এসে আমার জানালায় উঁকি দেন এবং আমাকে ডুলির ভেতর থেকে উদ্ধার করেন। তখন রাজা আমাকে একটি গল্প বলেন : আসলে আমি তোমাদের রাজা ছিলাম না। তোমরা তো জানো, আমার আগের রাজা মারা যাওয়ার পর তোমরা ঘোর রাজাহীনতায় ভুগলে অতঃপর সর্বসম্মতিক্রমে মৃত রাজার হাতিটিকে ছেড়ে দেওয়া হল। সেই হাতি দুনিয়া খুঁজে যাকে তার পিঠে তুলে নেবে সেই হবে নতুন রাজা। তোমাদের পাঠানো হাতি কোন্ খেয়ালে আমাকে পিঠে চড়িয়ে নিল, আর আমি হয়ে গেলাম তোমাদের রাজা। আমি আসলে রাজা হতে চাইনি, রাখালই থাকতে চেয়েছিলাম। এই জরি-জহরত মাণিক্য পোশাক খুললাম, ধূলার মধ্যে ফেলে দিলাম। আজ থেকে আমি আবার রাখাল। কিন্তু তোমাদের রাজা হিসেবে সুখ তো অবশ্যই আমি ভোগ করেছিলাম আর তা সম্ভব হয়েছিল তোমাদের হাতিটি আমাকে পিঠে চড়িয়ে নেবার কারণে। আজ তার শোধ দেবো আমি। বুড়ো মকবুল বলে, অতঃপর রাজা আমাকে তার পিঠে চড়িয়ে নিলেন। ধূসর চাঁদের আলো অতিক্রম করে আরও মাইলপাঁচেক দূরে সীমান্তের ওপারে আশ্রয়কেন্দ্রের দিকে নিয়ে গেলেন। পথজুড়ে ধূ-ধু শূন্যতা। গ্রামগুলো, পাড়া-মহল্লাগুলো উজাড়। মানুষ তো দূরের কথা, পোষা কুকুর-বিড়ালও চোখে পড়ল না। মেঘগতিতে ছুটতে-ছুটতে সুবহি কাজেবের সময়, ঠিক যখন হঠাৎ অন্ধকারে সমস্ত দৃষ্টি নিভে যায়, তখন রাজা আমাকে গোপনে এখানে রেখে আবার দ্রুতগতিতে পালিয়ে যান। যাবার সময় আমি রাজার পদচুম্বন করে কেঁদে ফেলি। তারপর তিনি নিঃশব্দ কাজেবের অন্ধকারের ভেতর হারিয়ে যান হঠাৎ। রিফুজি ক্যাম্পে বুড়ো মকবুলের গল্প শুনে দেশছাড়া হয়েও কেউ-কেউ ফিকফিক করে হেসে ফেলে। দুপুরের দিকে যুদ্ধ লেগে দুপুর না গড়াতেই যে রাজা পরাজয় বরণ করেন, যার সব সৈন্য কচুকাটা হয়, সেই তিনি নাকি আবার সারাদিন লাশের স্তূপের ভেতর জীবিত থেকে মধ্যরাতে উঠে এসে বুড়োকে রিফুজি ক্যাম্পে দিয়ে গেছেন! কিন্তু অসাড় পায়ের মকবুল এই ক্যাম্পে আসল কীভাবে তা নিয়েও অনেকের মনে সন্দেহ জাগে। কিন্তু তারা কিছুতেই বিশ্বাস করে না যে রাজা তাকে দিয়ে গেছেন। তখন বুড়ো মকবুল তার কোঁচড় থেকে রাজার অঙ্গুরীটি বের করে দেখান। বলেন, রাজা তাকে শেষচিহ্ন হিসেবে দিয়ে গেছেন এটা। উপস্থিত দেশহারাদের কারো-কারো দৃষ্টি থ মেরে যায়, দলিল-দস্তাবেজে হয়তো তারা এ অঙ্গুরীর নকশা অনুযায়ী মোহরাংকিত হতে দেখে থাকবে।

Ad image
চট্টগ্রামে এসপির আওয়ামী কানেকশন খতিয়ে দেখতে তদন্ত কমিটি, ফরেনসিকে দুই মোবাইল
মনজুর আহমদ আর নেই
এইচএসসিতে ফেল করেও আবেদন করা যাবে চবিতে
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
রাউজানে প্রবাসীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার-পলাতক যুবদলের দুই নেতাই বহিষ্কার
সিঙ্গারা না পেয়ে এপিকে ক্যান্টিন কর্মীর অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক
লন্ড্রি দোকানিকে পেটালেন এনসিপি নেত্রী, আওয়ামী লীগ-সংশ্লিষ্টতায় গ্রেপ্তার দেখাল পুলিশ
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, চালকদের ন্যূনতম সুবিধাও দিতে নারাজ বিকডা!
জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী ইয়াছিনের ৬৫ দলিল রেজিস্ট্রি, সাময়িক বরখাস্ত সেই সাব-রেজিস্ট্রার

আর্কাইভ

আরও পড়ুন

কবিতা

যে ইতিহাস কেউ লিখবে না

শামসুর রাহমানের কবিতায় নগর, স্বদেশ ও মানুষের মুক্তি

সমাজ-বাস্তবতার আখ্যান

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?