সুপ্রভাত বাংলাদেশ

একটি ফোনকলও হতে পারে হাসপাতালের ব্র্যান্ডের প্রথম পরিচয়

ফ্রেশার থেকে ফিউচার লিডার: কর্মক্ষেত্রে তরুণদের নতুন বাস্তবতা

২০ বছরে কর্ণফুলী ইপিজেডে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ

  • সর্বশেষ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • স্বদেশ
    • জাতীয়
    • অপরাধ-আদালত
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • সর্বশেষ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • স্বদেশ
    • জাতীয়
    • অপরাধ-আদালত
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

মাদক স্পটে অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২
অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমানের স্মরণে ২৩ অক্টোবর স্বাস্থ্য ক্যাম্প
‘ফুটন্ত ফুল’-এর সিরাত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ী প্রতিযোগীরা।
নবীর আদর্শ ধারণে মানবিক সমাজ গড়া সম্ভব: ইস্কান্দার আলম
খাগড়াছড়িতে মহালয়া উপলক্ষে জীবিত মায়ের পূজায় মায়ের আশীর্বাদ নিচ্ছেন সন্তানেরা।
মহালয়ায় মাকে পূজা, আশীর্বাদ নিলেন সন্তানেরা
ফটিকছড়িতে জব্দ হওয়া ৩০ হাজার ঘনফুট বালু
৩০ হাজার ঘনফুট বালু জব্দ, বিক্রি হবে নিলামে
পাহাড়ে বিক্রির জন্য বাজারে আনা আনারস। ছবি: সংগৃহীত।
পাহাড়ে হিমাগার নেই, ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষক

মুক্তিযুদ্ধের পর যেভাবে চট্টগ্রাম বন্দর সচল করেছিল রাশিয়ার নাবিকরা

নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২২ ৮:৫২ অপরাহ্ণ
শেয়ার
১৯৭১ সালে চট্টগ্রামে মোতায়েন করা রাশিয়ান টাস্কফোর্স

সুপ্রভাত ডেস্ক »

মুক্তিযুদ্ধের ঠিক পর পরেই সদ্য স্বাধীন বাংলাদেশ জটিল এক সমস্যার মুখোমুখি হয়।

যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে আমদানি-রপ্তানি শুরু করা দরকার। কিন্তু চট্টগ্রাম ও চালনা (এখনকার মোংলা) বন্দর চালু করা যাচ্ছিল না, কারণ পাকিস্তানি বাহিনী অসংখ্য মাইন ফেলে রেখেছে।

মাইন ছাড়াও গেরিলা বাহিনীর অভিযান ও ভারতের হামলায় ডুবে যাওয়া ছোট-বড় অসংখ্য জাহাজ কর্ণফুলী নদীর মোহনায় ডুবে ছিল। ফলে বন্দরে কোন জাহাজ ভেড়ানো যাচ্ছিল না।

সদ্য স্বাধীন বাংলাদেশে নৌপথে আমদানি-রপ্তানি চালু করতে না পারায় ব্যবসা-বাণিজ্য আটকে গিয়েছিল।

বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম বিবিসি বাংলার মোয়াজ্জেম হোসেনকে বলেছেন, ”চিটাগাং পোর্ট তখন বন্ধ, কারণ পাকিস্তানিরা মাইন ফেলে রেখেছে। সেটাকে ডি-মাইন (মাইন মুক্ত) করতে হবে। আমাদের সব ব্যবসা-বাণিজ্য বন্ধ। সেটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

“আমাদের ব্যবসা-বাণিজ্য তখন পুরোপুরি বন্ধ, কারণ বন্দর ব্যবহার করা যাচ্ছে না। বঙ্গবন্ধু আমাকে বললেন, আপনি জাতিসংঘের সাথে আলাপ করুন। তিনি চাননি বন্দর মাইন মুক্ত করার কাজে কোন বৃহৎ শক্তি জড়িত হোক। কারণ দেশের নিরাপত্তা নিয়ে তার মধ্যে উদ্বেগ ছিল,” বলছিলেন নুরুল ইসলাম।

কিন্তু চট্টগ্রাম বন্দর মাইন মুক্ত করার কাজে জাতিসংঘের সাহায্য পাওয়া যায়নি। বাংলাদেশ থেকে জাতিসংঘের সহায়তা চাওয়া হলে তারা জানায়, যেহেতু সংস্থাটি অনুদান নিয়ে চলে, তাই অর্থ সংগ্রহ, সরঞ্জাম সংগ্রহ ও দক্ষ প্রতিষ্ঠান তৈরিতে সময় লাগবে।

তবে এ ব্যাপারে সাহায্য এসেছিল সোভিয়েত ইউনিয়ন থেকেই।

প্রথম পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, ”ওরা (সোভিয়েত ইউনিয়ন) এই ব্যাপারে আগ্রহী ছিল। বললো, তোমরা কেন চট্টগ্রাম বন্দর চালু করছো না, তোমাদের তো ব্যবসা-বাণিজ্য বন্ধ। ”

”উনি (শেখ মুজিবুর রহমান) কিন্তু সেটায় তাড়াতাড়ি রাজি হননি। কারণ বিগ পাওয়ার, কি করে না করে। উনি জাতিসংঘের সহায়তার জন্য চেষ্টা করতে বললেন। আমি সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে একটু সময় নিলাম। ”

এরপর বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান যখন তার প্রথম বিদেশ সফরে মার্চ মাসে সোভিয়েত ইউনিয়নে যান, তখন আবার এই প্রসঙ্গটি ওঠে।

অধ্যাপক নুরুল ইসলাম বলছিলেন, “বঙ্গবন্ধু যখন তার প্রথম সফরে সোভিয়েত ইউনিয়নে গেলেন, তখন আমি সাথে ছিলাম। তখন ওরা বললো, কি ব্যাপার, তোমরা এটা চাইছো না। তোমাদের তো পোর্ট চলছে না। আমি বঙ্গবন্ধুকে বললাম, কি করবো?

”তিনি বললেন, একটু সময় চান। নিউইয়র্কে (জাতিসংঘে) আবার ফোন করেন। ওরা (জাতিসংঘের কর্মকর্তারা) বললো, কোন মতে বন্দোবস্ত করতে পারছি না, টাকা-পয়সা নেই। তোমাদের অন্য ব্যবস্থা দেখতে হবে, না হলে আমাদের সময় দিতে হবে। সময় দিলে তো আমাদের পোর্ট চলবে না। তখন আমি বঙ্গবন্ধুর কথা মতো রাজি হলাম, তোমরা করো।”

এরপর দুই দেশের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। সেই মাসেই একটি প্রতিনিধি দল পাঠায় রাশিয়া।

”এরপর ভ্লাদিভস্তক থেকে ওরা বিরাট দল পাঠালো চট্টগ্রামে। কাজটা ওরা বেশ দ্রুতই শেষ করেছিল”, বলছিলেন অধ্যাপক নুরুল ইসলাম।

ওই অভিযানে ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ বার্তা দিয়েছে ঢাকায় রাশিয়ার দূতাবাস। সেখানে উল্লেখ করা হয়েছে, ১৯৭২ সালের ২১শে মার্চ সোভিয়েত নৌবাহিনীর একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে।

ভাইস অ্যাডমিরাল সের্গেই যুয়েঙ্কোর নেতৃত্বে এক হাজার নাবিকের একটি বিশেষ টাস্কফোর্স মাইন অপসারণের কাজ শুরু করে। ওই অভিযানে অংশ নিয়েছিল ২৪টি জাহাজ।

এসব জাহাজের মধ্যে ছিল ভাসমান ওয়ার্কশপ, মাইন সুইপার, দ্রুতগামী নৌকা, সমুদ্রগামী টাগ, একটি ট্যাঙ্কার, একটি এএইচটিএস জাহাজ, একটি ক্রেনবাহী বার্জ, একটি হাইড্রোগ্রাফিক সাউন্ডিং সিস্টেম সম্বলিত জাহাজ, ক্রুদের বহনকারী জাহাজ, স্টর্ম বোট, মোবাইল ডাইভিং স্টেশন এবং একটি ভাসমান গুদাম৷

তৎকালীন সোভিয়েত বাহিনী বঙ্গোপসাগর থেকে মাইন অপসারণের কাজ শুরু করেছিল এপ্রিল মাসে। যদিও জুলাই মাসের মধ্যে জাহাজ চলাচলের একটি প্রণালি বের করে ফেলেছিল টাস্কফোর্স, কিন্তু মাইন এবং ডুবে থাকা জাহাজ অপসারণ করে পুরো কাজ শেষ করতে বিশেষ টাস্কফোর্সের সময় লেগেছিল ১৯৭৪ সালের জুন মাস পর্যন্ত।

ঢাকায় রুশ দূতাবাসের তথ্য অনুযায়ী, সেই সময় বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ২৬টি জাহাজ উদ্ধার করে এই টাস্কফোর্স। তার মধ্যে যুদ্ধের সময় ডুবে যাওয়া জাহাজ যেমন রয়েছে, তেমনি উনিশ শতকে ডুবে যাওয়া জাহাজও পাওয়া গেছে।

ওই অভিযানে কাজ করতে গিয়ে নিহত হয়েছেন ইউরি রেডকিন নামের রাশিয়ার একজন নাবিক। তাকে পতেঙ্গায় বাংলাদেশ ন্যাভাল অ্যাকাডেমিতে কবর দেয়া হয়, যে জায়গাটি রেডকিন পয়েন্ট নামে পরিচিত।

ভাইস অ্যাডমিরাল সের্গেই যুয়েঙ্কো এবং তার দলকে ২০১২ সালের ২৭ মার্চ ‘মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধু’ হিসাবে সম্মাননা দিয়েছে বাংলাদেশ সরকার।

সূত্র : বিবিসি বাংলা

Ad image
মাদক স্পটে অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২
অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমানের স্মরণে ২৩ অক্টোবর স্বাস্থ্য ক্যাম্প
‘ফুটন্ত ফুল’-এর সিরাত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ী প্রতিযোগীরা।
নবীর আদর্শ ধারণে মানবিক সমাজ গড়া সম্ভব: ইস্কান্দার আলম
খাগড়াছড়িতে মহালয়া উপলক্ষে জীবিত মায়ের পূজায় মায়ের আশীর্বাদ নিচ্ছেন সন্তানেরা।
মহালয়ায় মাকে পূজা, আশীর্বাদ নিলেন সন্তানেরা
ফটিকছড়িতে জব্দ হওয়া ৩০ হাজার ঘনফুট বালু
৩০ হাজার ঘনফুট বালু জব্দ, বিক্রি হবে নিলামে
বাড়ি ছাড়ার ১৫ দিন পর কিশোরীর মৃত্যু, পলাতক সঙ্গী
খুলশীর সাবেক ওসি আবদুর রহিম।
বগাকাণ্ডে ‘চট্টগ্রামছাড়া’ ওসি আবদুর রহিম
সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা
প্রতিবেশীদের মাছ বিলিয়ে দেওয়ার ইচ্ছা, বিষে ভেসে উঠল পুকুরভরা মাছ
চট্টগ্রামে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বক্তব্য রাখছেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ.জি.এম. মনিরুল হাসান সরকার।
দ্রুত মামলা নিষ্পত্তিতে সমন্বয়ের তাগিদ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের

আর্কাইভ

আরও পড়ুন

কমিশনের বাইরেও টাকা কাটছে ফুডপান্ডা, অর্ডার বন্ধের হুঁশিয়ারি রেস্তোরাঁ মালিকদের

এস আলমের কোম্পানির ওপর ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার’

বিএমএলএস শিপ রিসাইক্লিং অ্যাওয়ার্ড পেলেন জহিরুল ইসলাম

ডিপি ওয়ার্ল্ডের হাতে এনসিটি

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?