বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
এ মুহূর্তের সংবাদ

মিরসরাইয়ে আগুনে পুড়ল ১৪ বসতঘর

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই »

মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৪টি বসতঘর। রোববার রাত ১টায় উপজেলার মিঠানালা ইউনিয়নের পূর্ব মলিয়াইশের দর্জিপাড়া এলাকায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্থরা হলেন- মো. নজরুল ইসলাম, মো. মামুন, মো. রনি, মো. শাহজাহান, মো. সেলিম উদ্দিন, মো. নাজিম উদ্দিন, মো. নাছির, মো. ফখরুল ইসলাম, মো. নূরের ছফা, মো. রিফাত, মোবারক হোসেন, আব্দুল খালেক, নূরুল ইসলাম ও অলি আহমেদ। পরক্ষতিগ্রস্ত মো. মামুন বলেন, আগুনে আমাদের ১৪টি পরিবারের সব কিছু পড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকা ক্ষতি হয়েছে।

-advertise-

মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, রোববার রাতে আমার ইউনিয়নের দর্জিপাড়া এলাকায় অগ্নিকা-ে ১৪টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। আমি ঘটনাস্থলে গিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি ও ব্যক্তিগতভাবে সহায়তা দেয়া চেষ্টাা করবো।

এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. ইমাম হোসেন পাটোয়ারি বলেন, রোববার রাতে মিরসরাই উপজেলার পূর্ব মলিয়াইশ গ্রামের দর্জিপাড়া এলাকায় অগ্নিকা-ের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি আমরা। তবে এর আগে বেশ কিছু ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকা-ের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছি।