Uncategorized

মানিকছড়িতে বালু উত্তোলনের দায়ে ৫০হাজার টাকা জরিমানা

মানিকছড়িতে বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়-সুপ্রভাত

নিজস্ব প্রতিনিধি, মানিকছড়ি :

মানিকছড়িতে ইজারা বর্হিভূত বালু মহালে অবৈধভাবে বালু উত্তোলনের খবরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ৪টি ড্রেজার মেশিন ধ্বংসসহ সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

-advertise-

জানা গেছে, উপজেলায় মাত্র একটি বালু পয়েন্ট ইজারা দেয়া হয়। ১ জুলাই তিনটহরী ইউনিয়নের চৌধুরী (নামার তিনটহরী) এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করার গোপন খবরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা পুলিশ নিয়ে সরজমিনে যান। সেখানে গিয়ে অবৈধ পন’ায় বালু উত্তোলনের দৃশ্য দেখে তাৎক্ষণিক চারটি ড্রেজার মেশিন বিনষ্ট করেন। এ সময় মোবাইল কোর্টে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা বিষয়টি স্বীকার করেছেন। তিনি আরো জানান, এ বছর উপজেলার একমাত্র চেঙ্গছড়া এলাকায় একটি পয়েন্ট সরকারিভাবে ইজারা দেয়া হয়েছে। আর কোথাও কোন পয়েন্ট ইজারা নেই।