সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ায় পাঁচলাইশে যুবককে গুলি!
ইউসিবির হাত ধরে নতুন প্রাণ পেল আগ্রাবাদ জাম্বুরী মাঠ
হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
আইআইইউসিতে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন
সাউদার্ন ইউনিভার্সিটিতে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
মিয়ানমারে সার পাচার, মিরসরাইয়ে বিএনপি-ছাত্রদলের সাবেক ৩ নেতা গ্রেপ্তার

মসলার বাজার গরম

নিজস্ব প্রতিবেদক
১২ জুন ২০২৩ ১১:১৯ অপরাহ্ণ
শেয়ার

রাজিব শর্মা »

দেশে চাহিদার বিপরীতে দ্বিগুণ আমদানির পরও কোরবানির ঈদের আগেই অস্থির হয়ে উঠেছে মসলার বাজার। কৃত্রিম সংকটের দোহাই দিয়ে এক মাসের ব্যবধানে পাইকারি বাজার খাতুনগঞ্জে মরিচ, লবঙ্গ, এলাচ, জিরা, গোলমরিচসহ নানা মসলাজাত পণ্যের দাম বেড়েছে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত। রোববার ও সোমবার দেশের সবচেয়ে বড় পাইকারি ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জের মসলার মার্কেটে সরেজমিনে দেখা যায়, সবচেয়ে বেশি দাম বেড়েছে জিরা, লবঙ্গ, ধনে ও কাঠবাদামের। গতকাল পাইকারি বাজারে জিরা বিক্রি হয়েছে কেজিতে ৭৫০ টাকা থেকে ৭৭০ টাকায়। যা গতবছর এদিনে বিক্রি হয়েছিল ৩৯০ থেকে ৪০০ টাকায়। এক বছরের ব্যবধানে এ মসলাজাত পণ্যের দাম বেড়েছে প্রায় ৯৬ শতাংশেরও বেশি।

লবঙ্গের দাম বছরের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে ৪০০ থেকে ৫০০ টাকা। পাইকারি বাজারে লবঙ্গ বিক্রি হয়েছে ১৪০০ থেকে ১৪৫০ টাকা। এছাড়া ধনিয়া বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৭৫ টাকা যা গতবছর এ দিনে বিক্রি হয়েছিল ৮০ থেকে ৯০ টাকায়। বছরের ব্যবধানে ধনিয়া দাম বেড়েছে ৬৬ শতাংশেরও বেশি। এলাচ বিক্রি হয়েছে ১৬০০ টাকা থেকে ২৪০০ টাকা পর্যন্ত। হলুদ ১২০ থেকে ১৩০ টাকায়, সকল ধরনের মরিচ ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়েছে। অন্যান্য পণ্যের মধ্যে কাজুবাদাম ১০০০ টাকা থেকে ১১৫০ টাকা, কাঠবাদাম ৭০০ টাকা থেকে ৭৫০ টাকা, কিসমিস ৪০০ টাকা থেকে ৫০০ টাকা, সরিষা ১০০ থেকে ১৩০ টাকা, গোলমরিচ ৬০০ থেকে ৯০০ টাকা, স্টার মসলা ১২০০ টাকা থেকে ১৩০০ টাকা, দারুচিনি ৩১০ টাকা থেকে ৪২০ টাকা, শাহী জিরা ৭৫০ টাকা থেকে ৮০০ টাকা, এলাচ ১২০ টাকা দরে বিক্রি হয়েছে।

তাছাড়া ভারতীয় আমদানি পণ্যের সরবরাহ ভালো থাকায় পেঁয়াজের দাম একটু কমতির দিকে হলেও আদা ও রসুনের দাম এখনো বেশ চড়া।

গতকাল খাতুনগঞ্জের বাজারে আমদানি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকায়। আর আদা বিক্রি ১৯০ টাকা থেকে ২০০ টাকা। আমদানির রসুন ১৩০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলেন, সাধারণভাবে পণ্য দেশে আসার পর বিল পরিশোধ করতে হয়। তবে আমদানি ঋণপত্র খোলার সময় গ্রাহককে ব্যাংকে পণ্য মূল্যের একটি অংশ জমা দিতে হয়, যাকে এলসি মার্জিন বলে। এই মার্জিনের বিষয়টি নির্ধারিত হয় ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে। আগে ব্যাংকের সঙ্গে গ্রাহকের ব্যবসায়িক সম্পর্ক ভালো হলে ন্যূনতম মার্জিনে এলসি খোলা যেত। যা এখন শতভাগ মার্জিনে এলসি খুলতে হচ্ছে। তাও সব আমদানিকারক পারছেন না। এসব জটিলতার কারণে মসলার বাজাওে প্রভাব পড়েছে। তাছাড়া অনেক মসলার পণ্যে আমদানি খরচ বৃদ্ধির কারণে দামেরও পরিবর্তন হয়েছে।

খাতুনগঞ্জের মসলা আমদানিকারক প্রতিষ্ঠান এন আর ট্রেডিং এর ম্যানেজার দিল মোহাম্মদ বলেন, ‘মসলার সাথে আন্তর্জাতিক বাজারের একটি সম্পর্ক আছে। সকল ধরনের মসলা সাধারণত আমদানি করতে হয়। তার মধ্যে রয়েছে আমদানি সংকট, এলসি জটিলতা। ফলে অন্যান্যবারের তুলনায় এবার মসলার দাম একটু বাড়ছে। তবে যা মসলা আমদানি হওয়ার হয়ে গেছে। বাজারে মসলার ঘাটতি নেই। যা আমদানি হয়েছে তাতে সেপ্টেম্বর পর্যন্ত সংকট সৃষ্টি হবে না।’

আল মদিনা ট্রেডিং এর স্বত্বাধিকারী এহছান উল্লাহ জাহেদী বলেন, ‘আগে ব্যবসায়ীরা ২৫ শতাংশ মার্জিনে এলসি খুলতে পারতো। এখন শতভাগ মার্জিনে এলসি খুলতে হচ্ছে। অনেক প্রতিষ্ঠান আমদানিতে আগ্রহ হারাচ্ছে। ফলে আমদানির পণ্যগুলোতেও মাঝে-মধ্যে সংকট সৃষ্টি হয়। এর ফলে দাম উঠানামা করে। গতবছরের তুলনায় এবার প্রতিটা মসলা পণ্যের দাম ৩০ থেকে ৩৫ শতাংশের বেশি বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘আগে এক ডলারের জন্য আমদানিকারককে পরিশোধ করতে হতো ৮২ থেকে ৮৪ টাকা। এখন করতে হচ্ছে ১১১ টাকার মতো। এ ছাড়া শুল্ক পরিশোধ করতে হচ্ছে মোট দামের ওপর। ডলারের দাম বাড়ার কারণে শুল্কও আগের তুলনায় বেশি পরিশোধ করতে হচ্ছে। অর্থাৎ ডলারের মূল্যবৃদ্ধি ও শুল্কের পরিমাণ বেশি আসার কারণে মসলার আমদানি খরচ বেড়েছে। এ কারণে দেশের বাজারে মসলার দাম বাড়ছে।’

এদিকে কাস্টমস সূত্রে জানা যায়, চলতি বছরের মে মাসের প্রথম ২০ দিনে চট্টগ্রাম বন্দর দিয়ে ৪১৪.৩৭ টন জিরা আমদানি হয়েছে। যা গত বছরের একই সময়ে ছিল ২৮০.৯৫ টন। অথচ সংকট দেখিয়ে গত কয়েক সপ্তাহ ধরে জিরার দামও বাড়ানো হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী, কোরবানির ঈদকে সামনে রেখে চলতি বছর জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত ৫ হাজার ৪৩৮ টন দারুচিনি, ৪২৩ টন লবঙ্গ, ৮৫৮ টন এলাচ, ১ হাজার ২৫৩ টন জিরা, ১০৬ টন জয়ত্রী এবং ৪৯৩ টন গোলমরিচ আমদানি হয়েছে। সবমিলিয়ে লবঙ্গ ৩০ শতাংশ, মরিচ ১১ শতাংশ ও রসুনের আমদানি বেড়েছে ৩৫ শতাংশ।

খাতুনগঞ্জের আড়তদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, ‘আগে ব্যবসায়ীরা আমদানি করতে যে সুযোগ পেত, তা এখন পায় না। অনেক ব্যাংকে এলসি জটিলতার মধ্য দিয়ে পণ্য আমদানি করতে হচ্ছে। অনেক ব্যবসায়ীরা আমদানি বিমুখ হচ্ছেন।’

দ্বিগুণ আমদানি হলেও পণ্যের দাম অস্তিতিশীল সর্ম্পকে এ ব্যবসায়ী বলেন, ‘গত বছর করোনাকালীন সামাজিক অনুষ্ঠান কম ছিল। এতে মসলার চাহিদাও কম ছিল। তাছাড়া ডলারের দামও কম ছিল। কিন্তু এ বছর মসলার চাহিদা বেড়েছে পাশাপাশি ডলারের দামও বেড়েছে। ফলে মসলার দামও বাড়তি।’

Ad image
ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ায় পাঁচলাইশে যুবককে গুলি!
ইউসিবির হাত ধরে নতুন প্রাণ পেল আগ্রাবাদ জাম্বুরী মাঠ
হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
আইআইইউসিতে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন
সাউদার্ন ইউনিভার্সিটিতে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
পণ্য পরিবহনে ডলারে হিসাব কষতে চায় রেল
লোহাগাড়ায় চালকের গলা কেটে অটোরিকশা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
লোহাগাড়ায় হানিফের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের, গাড়ি রেখে পালালেন চালক
নতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার আবেদন
লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষ, জব্দ হানিফ-এসপি ট্রাভেলস

আর্কাইভ

আরও পড়ুন

‘শেখ হাসিনা সন্ত্রাসী, তাকে পাসপোর্ট-এনআইডি দেবে না সরকার’

কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে ফের দুই সপ্তাহ সময় দিল হাইকোর্ট

রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী

রোহিঙ্গা সংকটের সমাধান ছাড়া করিডোরে যুক্ত হতে চায় না বাংলাদেশ

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?