এ মুহূর্তের সংবাদ

বোয়ালখালীতে আগুনে পুড়লো ৫ ঘর

সুপ্রভাত ডেস্ক »

বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে গেছে ৫টি বসতঘর।

মঙ্গলবার (২৬ মে) ভোর ৫টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পূর্ব সৈয়দ নগর জব্বার বাপের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

ঘরের মালামাল রক্ষা করা যায়নি। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, আগুনে একটি সেমি পাকা ও ৪টি টিনসেড বসতঘর পুড়ে গেছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।