সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাহত ২; দু’ঘণ্টা অবরোধে অচল সড়ক
ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল তরুণের
আগ্রাবাদে বিপ্লব ও সংহতি দিবসের প্রচারণার মাইকে হঠাৎ শেখ হাসিনার বন্দনা!
মেয়াদহীন বাটার, পোড়া তেলে চানাচুর, খামিতে মাছি; ফুলকলিকে ৬ লাখ টাকা জরিমানা
লক্করঝক্কর নয়াহাট সেতু, ২৯ বছরেও টনক নড়েনি কারও; দুর্ভোগে কর্ণফুলীর অর্ধলক্ষ মানুষ
১০ টাকার চিতই পিঠায় চলে আছিয়ার সংসারের চাকা

বিসিবি নতুন সভাপতি পদে এগিয়ে ফারুক

নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ
শেয়ার

সুপ্রভাত স্পোর্টস ডেস্ক »

পদ থেকে যেকোনো সময় সরে দাঁড়াতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। পদত্যাগের পর সম্ভাব্য বোর্ড সভাপতি হিসেবে যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

মূলত জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হয়ে তিনি বোর্ড প্রধানের দায়িত্ব নেবেন। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র থেকে এমনটাই জানা গেছে।

সরকার পতনের পর থেকে আত্মগোপনে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এই অবস্থায় স্থবির দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে ক্রিকেটের কার্যক্রম স্বাভাবিক রাখতে নাজমুল হাসান পদ ছাড়তে সম্মত হয়েছেন। কিন্তু তিনি সরে দাঁড়ালেই সমস্যার সমাধান হচ্ছে না। কেননা বিসিবির গঠনতন্ত্রে বোর্ড সভাপতি পদত্যাগ করলে পরবর্তী করণীয় কী, সেই ব্যাপারে কোনও ব্যাখ্যা নেই। তবে যতদূর জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত হয়েই ফারুক বিসিবিতে সভাপতি হিসেবে আসছেন।

বিসিবি পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ক্রীড়া উপদেষ্টার কার্যালয় থেকে বেশ কয়েকজন ক্রিকেট ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম ফারুক। এছাড়া সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলট, ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম ছাড়া বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এসিসির সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হকের সঙ্গে সভা করেছেন। তাদের মধ্য থেকে সভাপতি হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে আছেন ফারুক। প্রধান নির্বাচক হিসেবে সাফল্য ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করে নাজমুল হাসানের বোর্ডের চাকরি ছেড়ে দেওয়ার ঘটনায় ফারুকের ইতিবাচক ভাবমূর্তি আছে ক্রিকেটাঙ্গনে। এটাই মূলত তাকে এগিয়ে রেখেছে।

বিসিবির গঠনতন্ত্রের ১৩.২-এর ক-তে বলা হয়েছে, সভাপতি পদের প্রার্থীকে অবশ্যই পরিচালক হতে হবে। সভাপতি একজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদ কর্তৃক নির্বাচিত হবেন। অনুচ্ছেদ-১৯-এ বলা হয়েছে, পরিচালনা পর্ষদের কোনও পদ শূন্য হলে সেই পদ পূরণের লক্ষ্যে পরিচালনা পরিষদের অনুরোধক্রমে জাতীয় ক্রীড়া পরিষদ একটি নির্বাচন কমিশন গঠন করবে এবং ওই পদ পূরণের জন্য অনুচ্ছেদ ১৩ অনুযায়ী উক্ত কমিশন শূন্যের সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে নির্বাচনের লক্ষ্যে নির্বাচন পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু ফারুক আহমেদ নির্বাচিত হলে গঠনতন্ত্র মেনে করা হবে না। যেহেতু তিনি বিসিবির পরিচালক নন, তার সরাসরি সভাপতি হওয়াটা কঠিন।

তবে ফারুককে বোর্ডে আনার ক্ষেত্রে একটি সহজ পথে হাঁটছে ক্রীড়া উপদেষ্টার কার্যালয়। বোর্ডে এনএসসি কোটাতে আগে থেকেই আছেন বিসিবির দুই পরিচালক জালাল ইউনুস এবং আহমেদ সাজ্জাদুল আলম ববি। এই দুজনের পদ শূন্য হলেও জাতীয় ক্রীড়া পরিষদ নতুন করে তাদের প্রতিনিধি দিতে পারবে। ফারুককে আনার ক্ষেত্রে এই সুযোগটাই কাজে লাগানো হচ্ছে। এনএসসির মনোনীত এই দুই সংগঠকের পরিবর্তে তাদের মনোনয়নের পথে বেশ এগিয়ে গেছে ক্রীড়া মন্ত্রণালয়।

ফারুক ও নাজমুল আবেদীন ফাহিমের বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু না বললেও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘যেকোনও পরিস্থিতিতে জাতীয় ক্রীড়া পরিষদ তাদের মনোনীত কাউন্সিলরদের পরিবর্তনের এখতিয়ার রাখে। তবে আদর্শিক দিক হচ্ছে, কাউন্সিলরদের নিজেদের পদত্যাগ করা কিংবা এনএসসিতে তাদের অবস্থান জানানো। বর্তমান পরিপ্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদও চাইলে নতুন করে কাউকে মনোনীত করতে পারবে।’

এনএসসির এই কর্মকর্তার কথাতেই স্পষ্ট, তারা আগের দুই ক্রিকেট সংগঠকের পরিবর্তে নতুন করে কাউন্সিলর হিসেবে ফারুক ও নাজমুল আবেদীনকে মনোনয়ন দিতে প্রস্তুত। আর সেটি হলে দুজন গঠনতন্ত্র মেনেই বোর্ডে আসতে পারবেন। আর বোর্ডে আসার পর সভাপতি হিসেবে নির্বাচিত হওয়াটা কঠিন কিছু নয়। গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী, বোর্ড সভাপতি নির্বাচন করতে পরিচালকদের ভোটের প্রয়োজন হবে। স্বাভাবিকভাবেই বর্তমান প্রেক্ষাপটে ফারুককেই ভোট দিয়ে নির্বাচিত করবেন অন্য পরিচালকরা। এর ফলে গঠনতন্ত্র যেমন লঙ্ঘন হবে না, সেই সঙ্গে আইসিসির নিয়মের বাইরেও যাওয়ার সুযোগ তৈরি হবে না।

Ad image
ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাহত ২; দু’ঘণ্টা অবরোধে অচল সড়ক
ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল তরুণের
আগ্রাবাদে বিপ্লব ও সংহতি দিবসের প্রচারণার মাইকে হঠাৎ শেখ হাসিনার বন্দনা!
মেয়াদহীন বাটার, পোড়া তেলে চানাচুর, খামিতে মাছি; ফুলকলিকে ৬ লাখ টাকা জরিমানা
লক্করঝক্কর নয়াহাট সেতু, ২৯ বছরেও টনক নড়েনি কারও; দুর্ভোগে কর্ণফুলীর অর্ধলক্ষ মানুষ
সংকটাপন্ন ব্যাংকে ৪৮১৩ কোটির এফডিআর! ঘুষ-কমিশন বাণিজ্যে কারা জড়িত, খুঁজছে বিপিসি
মেয়াদহীন বাটার, পোড়া তেলে চানাচুর, খামিতে মাছি; ফুলকলিকে ৬ লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ব্যাগে ৮ লাখ টাকার নিষিদ্ধ ক্রিম
সাতকানিয়ায় শিক্ষাসফরের বাস উল্টে মাদ্রাসাশিক্ষকসহ নিহত ২
মদিনা থেকে ফেরার পথে দুর্ঘটনা, সৌদিতে প্রাণ গেল চকরিয়ার ৭ জনের

আর্কাইভ

আরও পড়ুন

গ্রাসিয়াস লিও

দোষী হলে শুধু জরিমানা নয়, ম্যানচেস্টারের কঠোর শাস্তি চান সাবেক চেয়ারম্যান

নতুন কুঁড়িতে অংশ নিতে নিবন্ধনে শীর্ষে চট্টগ্রাম

আবারও হ্যাটট্রিক হাফিনিয়ার, বার্সেলোনার টানা সপ্তম জয়

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?