সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

ইউনিলিভার বাংলাদেশের নতুন পরিচালক হলেন চট্টগ্রামের শহীদুল ইসলাম
ক্লপের জাদুতে দিশেহারা নেদারল্যান্ডস, জার্মানির বড় ব্যবধানে জয়
খাতুনগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, আটক ২
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত
মায়ের পা জড়িয়ে ছিল ২১ মাসের শিশু, গরম কড়াই উল্টে দগ্ধ শরীরের ৪০ শতাংশ
জুম কৃষির রাষ্ট্রীয় স্বীকৃতি ও জলবায়ু তহবিলে অনুদান চান পাহাড়ের নারী চাষিরা

বিএনপির পদযাত্রা থেকে নৌকার ক্যাম্পে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই ২০২৩ ১২:২৭ পূর্বাহ্ণ
শেয়ার

সুপ্রভাত ডেস্ক »

বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলার পর নুর আহম্মদ সড়কে বিএনপি কার্যালয়ে ভাঙচুর হয়েছে। বুধবার সরকার পতনের এক দফা দাবিতে পদযাত্রা শেষে ফেরার পথে বিকালে বিএনপিকর্মীরা নগরীর লালখান বাজার এলাকায় মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়।

পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে ছাত্র ও যুবলীগের কর্মীরা নগরীর নাসিমন ভবনে বিএনপিদলীয় কার্যালয়ে এসে পাল্টা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর দেওয়ান হাট মোড়ে পদযাত্রা শেষে বিএনপির ছোট ছোট মিছিলগুলো লালখান বাজার দিয়ে ফিরে যাওয়ার পথে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ গেইটের বিপরীতে বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে থাকা আওয়ামী লীগ কর্মীদের লাঠিসোটা দেখিয়ে উস্কানিমূলক স্লোগান দেয়।

নির্বাচনী কার্যালয়ে থাকা লোকজন ধাওয়া দিলে তারা চলে যায়। এসময় পেছনে থাকা বিএনপিকর্মীরা সংঘবদ্ধ হয়ে বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে।

এসময় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া অন্তত ১০ জন আহত হন। ভাঙচুর করা হয়েছে নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত গাড়ি ও মোটর সাইকেলসহ অন্তত ১০টি যানবাহন।

মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে হামলার পাল্টায় সন্ধ্যায় হামলা হয় বিএনপির কার্যালয়ে। এসময় লাঠি-বাঁশ, ব্যানার-পোস্টারে আগুন দেওয়া হয়। খবর বিডিনিউজ।

খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, নির্বাচনী কার্যালয়ে ঢিল ছুঁড়ে মারার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

হামলার ঘটনা প্রসঙ্গে চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন, সারাদেশে মানুষ যখন নির্বাচনমুখী হয়েছে তখন বিএনপি বিভিন্ন এলাকায় পরিকল্পনা করে হামলা করছে পরিস্থিতি ভিন্নদিকে ধাবিত করার জন্য। তারই অংশ হিসেবে আমার নির্বাচনী কার্যালয়ে হামলা করেছে।

হামলার সময় তার নির্বাচনী কার্যালয়ে ২০ জনের মতো নেতাকর্মী ছিল দাবি করে তিনি বলেন, এসময় কার্যালয়ে থাকা বেশকয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়েছে এবং তিন-চারজন আহত হয়েছেন। পরে সন্ধ্যায় আওয়ামী লীগ কর্মীরা জড়ো হয়ে নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ে এসে ভাঙচুর চালান।

চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ইদ্রিস আলী বলেন, আওয়ামী লীগ প্রার্থীর অনুসারী ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ে হামলা করেছে।

কার্যালয়ের নিচতলার কক্ষ, জানলার কাচ ভাঙচুর করা হয়েছে দাবি করে তিনি দায়ীদের অবিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
পাল্টাপাল্টি হামলার বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, বিএনপির পদযাত্রা শেষে ফিরে যাওয়ার পথে লালখান বাজার এলাকায় ফ্লাইওভারের ওপর থেকে চট্টগ্রাম-১০ আসনের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে লাঠিসোটা ছুড়ে মারা হয়। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

ওখান থেকে একদল লোক মিছিল করে বিএনপি কার্যালয়ে আসে। তারা বিএনপি অফিসে থাকা লাঠিসোটা-ব্যানার ছিঁড়ে বাইরে এনে তাতে আগুন ধরিয়ে দেয়।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, বিএনপি কার্যালয় এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

Ad image
ইউনিলিভার বাংলাদেশের নতুন পরিচালক হলেন চট্টগ্রামের শহীদুল ইসলাম
ক্লপের জাদুতে দিশেহারা নেদারল্যান্ডস, জার্মানির বড় ব্যবধানে জয়
খাতুনগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, আটক ২
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত
মায়ের পা জড়িয়ে ছিল ২১ মাসের শিশু, গরম কড়াই উল্টে দগ্ধ শরীরের ৪০ শতাংশ
বন্দর ছাড়ছে সাইফ পাওয়ারটেক, পাওনা নিয়ে বিক্ষোভে শ্রমিকেরা
চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে চিন্ময়
ছবির ক্যাপশন চাঁদা না পেয়ে চট্টগ্রামের বায়েজিদে ভূমি ব্যবসায়ী জাফর আহমদের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ভবনের দ্বিতীয় তলার জানালার কাচ ভেঙে যায়।
১০ মাস ধরে ২০ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে গুলি ছুড়ে হুমকি ‘কাফনের কাপড় কিনে রাখিস’
স্টার লুবের ধোঁয়ায় দম বন্ধ, বর্জ্যে ডুবছে কৃষিজমি
পিএইচপি ফ্যামিলির ডিএমডি হলেন মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন

আর্কাইভ

আরও পড়ুন

মাতারবাড়ী প্রকল্পের ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ, সাবেক এডিসি কারাগারে

মাদক-ছিনতাই-চাঁদাবাজি দমনে সিএমপি কমিশনারের কঠোর নির্দেশ

ওয়েবিলের টাকা না দেওয়ায় এ কে খানে ম্যাক্সিমা চালককে ছুরিকাঘাত

বাদ পড়া শিশুদের টিকাদানে চসিকের বিশেষ কর্মসূচি, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?