সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

চট্টগ্রামে এসপির আওয়ামী কানেকশন খতিয়ে দেখতে তদন্ত কমিটি, ফরেনসিকে দুই মোবাইল
মনজুর আহমদ আর নেই
এইচএসসিতে ফেল করেও আবেদন করা যাবে চবিতে
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
রাউজানে প্রবাসীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার-পলাতক যুবদলের দুই নেতাই বহিষ্কার
ইংরেজির খাতা দেখতে চান ১১ হাজার শিক্ষার্থী, চট্টগ্রাম বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন পৌনে ১ লাখ

ফেসবুকে ছবি দেখে ছেলের জন্য মায়ের আহাজারি

নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর ২০২১ ১১:২৫ অপরাহ্ণ
শেয়ার

নিজস্ব প্রতিবেদক »
ছোট্ট কুঁড়েঘরের উঠানে দাঁড়িয়ে ফেসবুকে ছেলের ভাইরাল হওয়ার ছবির সাথে ৭ বছর আগের ছবি মিলিয়ে দেখছেন আমেনা খাতুন। আশেপাশের লোকজনের চোখে সন্দেহ্লÑদলে দাঁড়িয়ে থাকা ছেলেটি জয়নাল নয়। কিন্তু মায়ের চোখ কখনো ভুল হয় না। মা চিনেছে নিজের ধনকে। চোখ, কান, নাক প্রতিটি অঙ্গই তার চেনা। আট বছর পরেও ফেসবুকে ছবিটি থেকে ঠিকই চিনে নিয়েছেন তার ছেলেকে। ২০১৩ সালে যে ছেলেটা মানবপাচারকারীর কবলে পড়ে নিরুদ্দেশ হয়েছিল সেই জয়নাল এখনো বেঁচে আছে পৃথিবীতে।
ছেলে হারানোর কষ্ট পাথর চাপা দিয়ে রেখেছিলের এতদিন। মিথ্যা সান্ত¦না দিয়ে প্রতিটি ক্ষণ পাড়ি দিয়েছেন। ভেবেছিলেন ছেলে বেঁচে নেই। একটি ছবিই ছেলেকে ফিরে পাওয়ার আশা জাগিয়ে তুললো।
ফেসবুকে ছেলের ছবি দেখতেই আমেনা খাতুন কান্নায় ভেঙে পড়েন। চারপাশের মানুষ দাঁড়িয়ে আছে। সবাইকে আকুতি, অনুনয়, বিনয়, অনুরোধ-যেন তার ছেলেকে ফিরিয়ে দেয়া হয়। চারপাশ কান্নার রোল তুলে বলতে ঘোষণা করতে থাকে-যে ছেলেকে ফিরিয়ে দিবে, তার সারাজীবন গোলামি করবে।
ছবিতে সবুজ গেঞ্জি পরা ২০-২৫ জন তরুণকে বসা অবস্থায় দেখা যায়। পিছনে দাঁড়ানো টুপি পরিহিত এক ছেলেকে নিজের সন্তান উল্লেখ করে আমেনা খাতুন বলেন, ‘আপনারা সাংবাদিক। আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন। টুপি দেওয়া এটা (জয়নাল) আমার ছেলে। আপনারা আমার ছেলেকে ফিরিয়ে দিন।’
সম্প্রতি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে মালয়েশিয়ার জেলে বন্দি থাকা বাংলাদেশি কিছু নাগরিকের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগুলো এএনডিপি (আরাকান ন্যাশনাল ডেমোক্রেসি পার্টি) নামে একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। সেখানে মোহাম্মদ শরীফের আইডি থেকে শেয়ারকৃত ছবিগুলো এই পেজে তুলে ধরা হয়।
মোহাম্মদ শরীফের সাথে যোগাযোগ করে জানা গেল, এই ছবিগুলো মালয়েশিয়ার জেলখানার। জেলখানারগুলোর নাম উল্লেখ করে তিনি বলেন, সিক্স প্লাটিন ক্যাম্প (ঝরী চষধহঃরহ ঈধসঢ়), কালামপুর (কধষঁস চঁৎ), সোনকাকা ক্যাম্প (ঝড়হধ কধশধ ঈধসঢ়)।
বন্দিদের মুক্তির জন্য তিনি এলাকার মেম্বার, চেয়ারম্যানের মাধ্যমে বাংলাদেশ দ্রুতবাস ও মালয়েশিয়ার দ্রুতবাসের সাথে যোগাযোগ করতে বলেন।
পোস্টে বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়, মানবাধিকার কর্মী ও মালয়েশিয়ার সরকারে কাছে অনুরোধ, দ্রুত যেন এই নিষ্পাপ ছেলেদের মুক্তি দেয়া হয়। তাদের যেন তাদের মা-বাবা মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়।
ছেলে হারানোর ক্ষণ
জয়নাল আবেদিনের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যাংছড়ি থানার সোনাইছড়ির নন্নাকাটা গ্রামে। মানবপাচারকারীরা মালয়েশিয়ায় ভালো চাকরির প্রলোভন দিয়ে জয়নাল আবেদিনকে কক্সবাজার উপকূল দিয়ে ট্রলারে তুলে দেয়। এরপর থেকে নিখোঁজ। ২০১৩ সালের ৮ অক্টোবরে ঘটনা। দিনটি ছিল রোববার। দুপুরে মা-বোনকে কিছু না জানিয়ে মালেশিয়ার উদ্দেশ্যে পাড়ি দেন জয়নাল। হয়তো স্বপ্ন ছিল সুদিনের। পরিবারের অর্থ কষ্ট দূর করে সুন্দর দিনের আশায় সাগর পথে পাড়ি দিয়েছেন মালয়েশিয়ায়।
চার ভাই বোনের মধ্যে জয়নাল ছিল সবার বড়। জয়নালের ছোট বোন সুমি আক্তার ধীর কণ্ঠে বলেন, ২০১৩ সালে ৮ অক্টোবর ভাই বাড়ি থেকে চলে যায়। তখন চতুর্থ শ্রেণীতে পড়ি। ভাই যেদিন চলে গিয়েছিল স্কুলে ছিলাম। সেদিনের পর থেকে ভাইয়ের আর দেখা পাইনি।
জয়নাল আবেদিনের মা আমেনা বেগম বলেন, ‘প্রথম যেদিন ছেলে বাড়ি থেকে চলে যাচ্ছিল আমাদের কিছু বলেনি। একদিন পর রাতে ফোন করে বললো ট্রলারে করে মালয়েশিয়ায় যাচ্ছি। আমি তো হতভম্ব হয়ে গিয়েছিলাম। ছেলেকে জিজ্ঞেসা করলাম, এভাবে কী মালয়েশিয়া যাওয়া যায়? জয়নাল কোন উত্তর দিতে পারেনি।
আমেনার কথা অস্পষ্ট হয়ে গেল। কণ্ঠস্বর ধরে এল। চোখ দুইটি জলে ভরে উঠলো। আঁচলে চোখ মুছে আবারও বলা শুরু করলো। বাড়ি থেকে চলে যাওয়ার ৪ দিন পর ফোন করেছে। ফোন করে ছেলে বললো, সে বোটে (ট্রলার) উঠে যাচ্ছে। জানতে চাইলাম, বোটে কে নিয়ে গেছে? বলেছে, দালালে নিয়ে গেছে।
কিছুক্ষণ পর দালাল আবার ফোন করেছে। বলেছে, জয়নাল মালয়েশিয়া পৌঁছে যাচ্ছে। আড়াই লাখ টাকা দিতে হবে। দিতে না পারলে ছেলে পাওয়া যাবে না।
কত টাকা চেয়েছে? বললো, আড়াই লাখ টাকা পাঠাতে। এ কথা শুনে আমি পাগল হয়ে গেছি। গোয়ালে ৭টি গরু ছিল। গরুগুলো শুধু ৮০ হাজার টাকা দিয়ে বিক্রি করে দিয়েছি। জমি ছিল-বর্গা দিয়েছি। এভাবে দেড় লাখ টাকা জোগাড় করেছি।
টাকা কিভাবে, কাকে দিয়েছেন, জানতে চাইলে আমেনা বলেন, ‘দালালকে দিয়েছি। দালালের নাম আমান উল্লাহ। তার বাবার নাম ফরিদ। ওদের বাড়ি আমাদের এখানে। ফরিদ এবং ফরিদের ভাই আমার বাড়িতে এসে টাকা নিয়ে গেছে। টাকা দেওয়ার পর থেকে ওদের আর দেখা পাইনি। ফোনে কোন যোগাযোগ করতে পারিনি। এখনো আমার ছেলেকেও পাইনি।’
সেইদিন থেকে এখনো নিখোঁজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে হয়তো আশাটুকু জেগে আছে। ছেলে এখনো আছে-এই সান্ত¦নাটুকু যেন সত্যি হয়।

Ad image
চট্টগ্রামে এসপির আওয়ামী কানেকশন খতিয়ে দেখতে তদন্ত কমিটি, ফরেনসিকে দুই মোবাইল
মনজুর আহমদ আর নেই
এইচএসসিতে ফেল করেও আবেদন করা যাবে চবিতে
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
রাউজানে প্রবাসীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার-পলাতক যুবদলের দুই নেতাই বহিষ্কার
সিঙ্গারা না পেয়ে এপিকে ক্যান্টিন কর্মীর অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক
লন্ড্রি দোকানিকে পেটালেন এনসিপি নেত্রী, আওয়ামী লীগ-সংশ্লিষ্টতায় গ্রেপ্তার দেখাল পুলিশ
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, চালকদের ন্যূনতম সুবিধাও দিতে নারাজ বিকডা!
জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী ইয়াছিনের ৬৫ দলিল রেজিস্ট্রি, সাময়িক বরখাস্ত সেই সাব-রেজিস্ট্রার

আর্কাইভ

আরও পড়ুন

বাল্যবিবাহের হলফনামা, আইনজীবীকে আদালতের কারণ দর্শানোর নির্দেশ

‘শেখ হাসিনা সন্ত্রাসী, তাকে পাসপোর্ট-এনআইডি দেবে না সরকার’

কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে ফের দুই সপ্তাহ সময় দিল হাইকোর্ট

রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?