মহানগর

নাসিরাবাদ আওয়ামী লীগের মাঝে গাছের চারা বিতরণ

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এ স্লোগানকে সামনে রেখে ৪২ নম্বর নাসিরাবাদ আওয়ামী লীগের নেতাদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সকালে নাসিরাবাদ কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বিশেষ বক্তা ছিলেন নগর আওয়ামী লীগ নেতা মশিউর রহমান, মো. হাসান, সাবেক প্যানেল মেয়র। শুভেচ্ছা রাখেন সাবেক কাউন্সিলর মোরশেদ আলম। মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক।
প্রধান অতিথির কাছ থেকে গাছের চারা গ্রহণ করেন সাবেক ছাত্রনেতা মাহফুজুর রহমান বাবুল। বক্তব্য রাখেন শাহিনুর আলম, সৈয়দ আরশাদ সদ্দার, দিনোবন্ধু, নজরুল ইসলাম, হাসান খান, মোতালেব সরকার, মুরিদুল আলম লিটন, আলী হায়দার, মো. এরশাদ, কামাল হোসেন, শফিকুল ইসলাম, মো. উজ্জ্বল, খুরশিদ আলম, মাসুদ খান, নূর মাহমুদ লিটন, তানভীর হাসান, আরাফাত প্রমুখ। বিজ্ঞপ্তি