সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

প্রিন্টিং মেশিনের নামে ৪৬ কোটি টাকার চালান, এলো জাল সিগারেটের স্ট্যাম্প-প্রসাধনী!
ছড়া ও কবিতা
জোনাকির হারিয়ে যাওয়া আলো
মনে আছে লিলিপুটদের কথা?
পিকুর চোখে নতুন পৃথিবী
নেদারল্যান্ডস থেকে ৪৬ বছর পর মালুমঘাটের জন্মদাতা মা-বাবার খোঁজে সেলিনা

নগরীতে দিনভর বৃষ্টিপাত,পাহাড়ধসের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ
শেয়ার
নগরীতে কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিপাতে নগরীর নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়।

নিজস্ব প্রতিবেদক »

নগরীতে শুক্রবার  (১৩ সেপ্টেম্বর) সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে। দুপুরের পর থেকে বৃষ্টির সঙ্গে শুরু হয় বাতাসও। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় হওয়ায় চট্টগ্রামে বৃষ্টি বেড়েছে। এতে পাহাড়ধসের শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পাহাড়ধসের আশঙ্কায় নগরীর ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোয় জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে। পাহাড়ের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।

চট্টগ্রাম সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা আবদুল বারেক জানান, আজ শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১১৮ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। আর এর আগে দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে সংস্থাটি।

নগরীতে কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিপাতে নগরীর নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও দুপুর ১২টা থেকে শুরু হয় ভারী বৃষ্টিপাত।

এতে নগরীর আগ্রাবাদ, কাতালগঞ্জ, চকবাজার, মুরাদপুর এলাকায় জলজট তৈরি হয়। ফলে এসব এলাকায় বাড়ে জনদুর্ভোগ।

পূর্বাভাস কর্মকর্তা আরও বলেন, বৃহস্পতিবার মধ্যরাত থেকে টানা বৃষ্টি হচ্ছে, যা আজ সকালের পর থেকে আরও বেড়ে যায়। বৃষ্টির সঙ্গে বাতাসও বেড়েছে। চলমান বৃষ্টি শনিবার রাত পর্যন্ত অব্যাহত থাকার পূর্বাভাস আছে।

পতেঙ্গা আবহাওয়ার অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকা ও তার আশপাশে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পাহাড়ধসের শঙ্কা আছে।

এদিকে পাহাড়ধসের শঙ্কায় নগরীর বাটালি হিল, মতিঝর্ণা, মিয়ার পাহাড়, টাংকির পাহাড়সহ বিভিন্ন পাহাড় ও পাহাড়ের আশপাশের এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। পাশাপাশি স্থানীয় মসজিদ হতেও সতর্কতামূলক মাইকিং করা হয়। এতে পাহাড় ও পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসরতদের দ্রুত নিরাপদে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। তবে এখন পর্যন্ত বাসিন্দারা সরছেন এমন খবর পাওয়া যায়নি।

বাটালি হিল ও মতিঝর্ণা এলাকায় অবস্থিত পাহাড়ে বসবাসরত লোকজনকে পাহাড়ধস ও অতিবৃষ্টির বিষয়ে মাইকিং করে সতর্ক করা হয়েছে। স্থানীয় মসজিদ থেকেও সতর্কতামূলক মাইকিং করা হয়েছে। এছাড়া চান্দগাঁও সার্কেল ভূমি অফিসের আওতাধীন মিয়ার পাহাড় ও টাংকির পাহাড় এলাকায়ও অতিবৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কাথাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য মাইকিং করা হয়েছে।

পাহাড় ব্যবস্থাপনা কমিটির হিসেবে, চট্টগ্রামের ২৬টি পাহাড়ে ঝুঁকি নিয়ে ৬ হাজার ৫শ ৫৮টি পরিবারের প্রায় ৩০ হাজার মানুষ বসবাস করছেন। এর মধ্যে ১৬টি পাহাড় সরকারি সংস্থার। বাকি ১০টি পাহাড় ব্যক্তি মালিকানাধীন। ২০০৭ সালের ১১ জুন ভয়াবহ পাহাড়ধসে ১২৭ জন মারা যাওয়ার পর পাহাড় ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখে অগ্রসর হওয়ায় চট্টগ্রাম সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Ad image
প্রিন্টিং মেশিনের নামে ৪৬ কোটি টাকার চালান, এলো জাল সিগারেটের স্ট্যাম্প-প্রসাধনী!
ছড়া ও কবিতা
জোনাকির হারিয়ে যাওয়া আলো
মনে আছে লিলিপুটদের কথা?
পিকুর চোখে নতুন পৃথিবী
বিপ্লব উদ্যানে বসছে ৪০০ টনের জাতীয় পতাকা
মেয়াদহীন বাটার, পোড়া তেলে চানাচুর, খামিতে মাছি; ফুলকলিকে ৬ লাখ টাকা জরিমানা
আগ্রাবাদে বিপ্লব ও সংহতি দিবসের প্রচারণার মাইকে হঠাৎ শেখ হাসিনার বন্দনা!
চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ব্যাগে ৮ লাখ টাকার নিষিদ্ধ ক্রিম
মদিনা থেকে ফেরার পথে দুর্ঘটনা, সৌদিতে প্রাণ গেল চকরিয়ার ৭ জনের

আর্কাইভ

আরও পড়ুন

মেয়াদহীন বাটার, পোড়া তেলে চানাচুর, খামিতে মাছি; ফুলকলিকে ৬ লাখ টাকা জরিমানা

১০ টাকার চিতই পিঠায় চলে আছিয়ার সংসারের চাকা

বিপ্লব উদ্যানে বসছে ৪০০ টনের জাতীয় পতাকা

চবি ভিসির সঙ্গে ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময়

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?