এ মুহূর্তের সংবাদ

দুই স্ত্রীকে নিয়ে সংসার, একজনের ঘরে মিলল লাশ

সুপ্রভাত ডেস্ক »

কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়নে মো. জাবেদ (৩৬) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোল্লার বাপের বাড়ি এলাকায় একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

-advertise-
মো. জাবেদ শিকলবাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা হাসেমের বাড়ি এলাকার বাসিন্দা। তিনি মো. নাজেমের ছেলে।

বর্তমানে লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

নিহতের দুই স্ত্রী। তিনি উভয়ের সঙ্গেই সংসার করলেও ঘটনার রাতে ছোট স্ত্রী রিনা আক্তারের সঙ্গে অবস্থান করছিলেন। বড় স্ত্রী, ভাই-বোন ও স্বজনরা এ মৃত্যুর ঘটনায় সন্দেহ প্রকাশ করেছেন। 

কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি ইখতিয়ার উদ্দিন।