এ মুহূর্তের সংবাদ

ঢাকায় এয়ার অ্যাস্ট্রার জরুরি অবতরণ

সুপ্রভাত ডেস্ক »

যান্ত্রিক ত্রুটির কারণে আকাশে থাকা অবস্থায় একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকায় জরুরি অবতরণ করেছে এয়ার অ্যাস্ট্রার এটিআর ৭২-৬০০ মডেলের একটি উড়োজাহাজ।

-advertise-

রোববার (৫ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় বিমানে থাকা ৭০ জন যাত্রী ও ৪ জন ক্রুসহ মোট ৭৪ জনই অক্ষত রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যাত্রী নিয়ে উড়োজাহাজটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছিল। উড্ডয়নের কিছু সময় পরই পাইলট ইঞ্জিনে ত্রুটি শনাক্ত করেন। পরিস্থিতি বিবেচনায় ঝুঁকি না নিয়ে তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ সম্পন্ন করেন।

জরুরি অবতরণের পরপরই সব যাত্রীকে নিরাপদে টার্মিনালে সরিয়ে নেওয়া হয়। বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্যরা সম্পূর্ণ সুস্থ এবং শঙ্কামুক্ত রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল গণমাধ্যমকে বলেন, উড্ডয়নের পরপরই একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ফ্লাইটটি আর যাত্রা করেনি। উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে এবং নিরাপদ জরুরি অবতরণ করে। যাত্রীদের সবাই সুরক্ষিত আছেন।

ফ্লাইটের যাত্রী এবং বাংলাদেশ কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম পরিস্থিতি সফলভাবে সামাল দেওয়ার জন্য পাইলটের ভূয়সী প্রশংসা করেন।

এয়ার অ্যাস্ট্রার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড মার্কেটিং) এ. এফ. এম. রুবায়াত-উল-জান্নাত জানান, উড়োজাহাজটিতে একটি যান্ত্রিক সমস্যা হয়েছিল, তাই এটি ফিরে আসে এবং নিরাপদে অবতরণ করে। পরবর্তীতে আমরা অন্য একটি উড়োজাহাজের ব্যবস্থা করে ৭০ জন যাত্রীর সবাইকে তাদের গন্তব্যে পৌঁছে দিয়েছি।

তবে উড়োজাহাজটিতে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে এয়ারলাইন্স কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হওয়ায় ঢাকা থেকে চট্টগ্রামগামী ওই যাত্রীদের জন্য তাৎক্ষণিকভাবে বিকল্প একটি উড়োজাহাজের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। কি কারণে ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়ন