মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) হাটহাজারীস্থ রিসার্চ ও ফার্ম-বেইসড ক্যাম্পাসে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ‘বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি ২০২৬’।
দুপুর ০২টায় জিয়াউর রহমান ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন-এর পরিচালক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিভাসু’র ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের (কৃষি) মনিটর প্রফেসর ড. মো. আহসানুল হক। সংবাদ বিজ্ঞপ্তি ।




















































