সংবাদ

হেলথ সিস্টেম রেজিলিয়েন্সি ফর ইম্প্রুভড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের উদ্বোধন

‘হেলথ সিস্টেম রেজিলিয়েন্সি ফর ইম্প্রুভড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের কার্যালয় একটি বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে গতকাল চট্টগ্রাম দেওয়ানহাটের স্বপ্নীল টাওয়ারের ৩য় তলায় আনুষ্ঠানিক শুভ সূচনা ঘটে।

এই অনুষ্ঠানে অংশীদার সংস্থাগুলোর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেখানে অন্যান্য কর্মকর্তা ও তিনটি বাস্তবায়নকারী সংস্থার সব প্রকল্প কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন ড. আলতাফ হোসেন (নির্বাহী পরিচালক, বাপসা), শামীমা চৌধুরী (এসআরএইচআর প্রজেক্ট টিম লিডার), ইপসা-র প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান, ড. শামসুন নাহার চৌধুরী (ব্যবস্থাপনা উপদেষ্টা; ইপসা), মোহাম্মদ ফারুক (উপদেষ্টা ; মমতা), তৌহিদ আহমেদ (ডেপুটি চিফ এক্সিকিউটিভ-১; মমতা), নাসিম বানু (পরিচালক, সামাজিক উন্নয়ন ইপসা), শ্যামল কান্তি দাস (উপ-পরিচালক, আইন ও এস্টেট সংক্রান্ত বিষয়াবলী; মমতা) এবং স্বপ্না তালুকদার (সিনিয়র ডিরেক্টর; মমতা)।

-advertise-

প্রসঙ্গত, হেলথব্রিজ কানাডার সহায়তা এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এই এসআরএইচআর প্রকল্পটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২০টি ওয়ার্ডে বাস্তবায়িত হচ্ছে।

মাতৃত্ব ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও অধিকার রক্ষা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং রেফারেল সিস্টেমের মাধ্যমে স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করা এই প্রকল্পের অন্যতম মূল লক্ষ্য। এই কার্যক্রমের মাধ্যমে আনুমানিক ৬.৬২ লাখ প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধাভোগী সেবা পাবেন।

চট্টগ্রাম শহরে একটি শক্তিশালী, টেকসই ও স্থিতিস্থাপক স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস), বিভাগীয় পরিবার পরিকল্পনা বিভাগ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এনজিও ক্লিনিক এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা ও কর্তৃপক্ষের সাথে যৌথভাবে কাজ করা হবে।

উদ্বোধনকালে ড. আলতাফ হোসেন প্রকল্পের শুরুর গল্প ও প্রত্যাশার কথা তুলে ধরেন। মোহাম্মদ ফারুক (মমতা) আলোচনা করেন কীভাবে প্রকল্পের মূল লক্ষ্য অর্জনে সফলতা লাভ করা যায়।

অন্যদিকে ড. মো. আরিফুর রহমান নির্ধারিত লক্ষ্য অর্জনে পারস্পরিক সহযোগিতা, বোঝাপড়া ও যৌথ প্রচেষ্টার ওপর দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয়। যা এই অঞ্চলে মৌলিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, অধিকার আদায়ে পরামর্শ প্রদান এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক নির্দেশ করে।

যৌথ এই কর্মস্থলের যাত্রা উদযাপনে সংস্থাগুলোর প্রধান, ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং প্রকল্প কর্মীরা একসূত্রে মিলিত হন।

শেষে, মমতা ও ইপসা-র মনিটরিং অফিসার যথাক্রমে হোমায়রা খায়ের লিথি এবং তানভীর আহমেদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি