এ মুহূর্তের সংবাদ

ট্রাক ও কাভার্ডভ্যানে অতিরিক্ত কর আরোপ প্রভাব পড়বে দ্রব্যমূল্যে

মতবিনিয় সভায় চেম্বার সভাপতি

সুপ্রভাত ডেস্ক »

দি চিটাগাং চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোহাম্মদ আমিরুলহক বলেছেন. ট্রাক ও কাভার্ডভ্যানে চলতি অর্থবছরে অতিরিক্ত কর আরোপ করার ফলে ব্যবসায়ীদের খরচ বৃদ্ধি পাবে এবং সরাসরি প্রভাব পড়বে দ্রব্যমূল্যে। সরকার যেখানে মূল্যস্ফীতি এবং কস্ট অব ডুয়িং বিজনেস কমানোর চেষ্টা করছে সেখানে এ খাতে অতিরিক্ত কর আরোপ করা হলে সরকারের কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব হবেনা বলে মন্তব্য করেছেন ।

-advertise-

আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাথে রোববার (১৯ জুলাই) চেম্বার কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত মন্তব্য করেন।

তিনি আরো বলেন- দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা। দেশের ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রেও ভূমিকা রাখছে এই সংস্থা। চেম্বারের সদস্য প্রতিষ্ঠান হিসেবে এই সংস্থার যে কোন যৌক্তিক সমস্যার সমাধানে চেম্বার কাজ করে যাবে।

চেম্বার সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পরিবহন সেক্টর। তাই এই সেক্টরে যাতে কোন ধরণের অসন্তোষ তৈরি না হয় সেজন্য সকলকে একসাথে কাজ করার আহবান জানান তিনি।

আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির নেতৃবৃন্দ বলেন-আমদানি-রপ্তানি বাণিজ্যের পণ্য পরিবহনের পাশাপাশি শিশু খাদ্য, ঔষধ শিল্পের কাঁচামাল, জরুরি দুর্যোগ পরিস্থিতিতে সরকারি ত্রাণ পরিবহন করে থাকে এই সেক্টর। ২০১৯ সাল পর্যন্ত এস আরও জারি মাধ্যমে ট্রাক ও কাভার্ডভ্যানের অগ্রিম আয়কর (এআইটি) নির্ধারণ করা হলেও বিগত কয়েক অর্থবছরে শুধুমাত্র এনবিআর এর নির্বাহী আদেশের মাধ্যমে ইচ্ছামত এআইটি নির্ধারণ করা হচ্ছে। চলতি অর্থবছরে ড্রামট্রাক, খোলাট্রাক, ১২ চাকার গাড়ির ক্ষেত্রে ২৪ হাজারের পরিবর্তে ৩৫ হাজার টাকা, ৫ টনের অধিক ট্রাক কাভার্ডভ্যান ১৬ হাজারের পরিবর্তে ৩০ হাজার, ১.৫ টনের অধিক ট্রাক কাভার্ডভ্যান লরিতে ৯ হাজার ৫শত টাকার পরিবর্তে ১৫ হাজার টাকা এবং ১.৫ টনের অধিক নহে এমন ট্রাক কাভার্ডভ্যান ও লরিতে ৪ হাজারের পরিবর্তে ৭ হাজার ৫শত টাকা এআইটি নির্ধারণ করা হয়েছে। নেতৃবৃন্দ অযৌক্তিক কর হার বাতিল করে সকল গাড়ির আয়কর ১০ হাজার টাকা এবং ট্যাক্সটাকেন শতকরা ৫০ ভাগ কমানোর জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে তদবির করার জন্য চেম্বার নেতৃবৃন্দকে আহবান জানান।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে চেম্বার সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন, পরিচালক মো. জাহিদুল হাসান, আসাদ ইফতেখার, মোহাম্মদ শফিউল আলম (বাদশা), আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সহ-সভাপতি এ কে এম নবীউল হক সুমন ও আজহারুল হক আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুর রহমান রুবেল, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মো. শামসুজ্জামান সুমন, ক্রীড়াসম্পাদক মো. নূরে আলম রনি, আইন ও বন্দরবিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন বাবুল ও কার্যকরী সদস্য মো. শাহাদাত হোসেন জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।