বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
বিজনেস

চাল আমদানি : বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই

ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান ও খাদ্য অধিদফতরের মধ্যে এক সমঝোতা স্মারক সই হয়

সুপ্রভাত ডেস্ক  »

পাকিস্তান থেকে জি টু জি ভিত্তিতে আতপ চাল আমদানির জন্য ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান ও খাদ্য অধিদফতরের মধ্যে এক সমঝোতা স্মারক সই হয়েছে।

-advertise-

মঙ্গলবার (১৪ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের চেয়ারম্যান সৈয়দ রাফিও বশির শাহ এবং খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুল খালেক এ সমঝোতা স্মারকে সই করেন। 

খাদ্য মন্ত্রণালয় বলছে, দেশের চালের বাজার স্থিতিশীল এবং অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও শক্তিশালী করতে এই সমঝোতা স্মারক এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

এ সময় খাদ্য সচিব মো. মাসুদুল হাসান, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সচিব শাকিল আহমেদ মাংনেজো, হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফসহ দুই পক্ষের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।