সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

প্রিন্টিং মেশিনের নামে ৪৬ কোটি টাকার চালান, এলো জাল সিগারেটের স্ট্যাম্প-প্রসাধনী!
ছড়া ও কবিতা
জোনাকির হারিয়ে যাওয়া আলো
মনে আছে লিলিপুটদের কথা?
পিকুর চোখে নতুন পৃথিবী
নেদারল্যান্ডস থেকে ৪৬ বছর পর মালুমঘাটের জন্মদাতা মা-বাবার খোঁজে সেলিনা

‘আপত্তিকর’ ভিডিও দেশে-বিদেশে বিক্রিও করত তারা

নিজস্ব প্রতিবেদক
২২ মে ২০২৩ ১১:১৯ অপরাহ্ণ
শেয়ার

সুপ্রভাত ডেস্ক »

‘আপত্তিকর’ ভিডিও ফাঁস করার ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে নয়জনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পুলিশের এই বিশেষ বিভাগটি বলছে, চক্রটি ‘আপত্তিকর’ ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে শুধু টাকাই আদায় করত না, এসব ভিডিও দেশে-বিদেশে বিক্রিও করতে। খবর বিডিনিউজের।

গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মিয়া মোহাম্মদ আলী বলেন, বছরজুড়ে সিআইডির টিম সাইবার অপরাধ নিয়ন্ত্রণে অনলাইনে নজরদারির পাশাপাশি গুরুত্বপূর্ণ ঘটনায় অভিযানও পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় নয়জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মো. আবু সায়েম ওরফে মার্ক সাকারবার্গ (২০), মো. মশিউর রহমান শুভ (২৬), মো. সাহেদ খান (২২), কেতন চাকমা (২০), মো. নাজমুল হাসান সম্রাট (২২), মো. মারুফ হোসেন (৩৪), শাহরিয়ার আফসান অভ্র (২৪), জুনাইদ বোগদাদী শাকিল (২০) ও মো. জসীম উদ্দীন (৩৮)।

অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী বলেন, ‘ভুক্তভোগীরা অভিযোগ করছিলেন, তাদের ফেইসবুক, ইনস্টাগ্রাম আইডি হ্যাক করে ‘পমপম’ নামের একটি টেলিগ্রাম গ্রুপ গোপন ছবি ও ভিডিও হাতিয়ে নিয়ে ব্লাকমেইল করছে, অর্থ দাবি করছে। অর্থ দিতে না পারলে ভিডিও কলে এসে আপত্তিকর কর্মকা- করতে বাধ্য করছে আর কোনো প্রস্তাবে সাড়া না দিলে ভুক্তভোগীদের নাম-পরিচয় আর ব্যক্তিগত তথ্য টেলিগ্রাম গ্রুপগুলোতে ভাইরাল করে দিচ্ছে।

‘এই অভিযোগের ভিত্তিতে সিআইডির সাইবার পুলিশের একটি দল দেখতে পায় গ্রুপটি আপত্তিকর ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে যে কেবল টাকা আদায় করে তাই নয়, চক্রটি ওইসব ভিডিও দেশে-বিদেশে বিক্রি করেও কোটি টাকা আয় করেছে।’

তিনি বলেন, মাসে এক থেকে দুই হাজার টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, পর্তুগাল, কানাডা, যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডের মত দেশের অসংখ্য মানুষ গ্রুপটির সদস্য হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটির নেতৃত্ব দেন আবু সায়েম, যিনি ‘মার্ক-সাকারবাগ’ নামে গ্রুপে পরিচয় দেন। ২০ বছর বয়সী এই তরুণ শ্যামলী পলিটেনিক ইনস্টিটিউট ও চট্টগ্রাম থেকে ইলেকট্রিক্যালে ডিপ্লোমা করেছেন। তার বিভিন্ন অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।

ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলা তদন্তে নেমে সায়েমকে নগরীর লালখান বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, তার দুই বন্ধু শাহরিয়ার আফসান অভ্রকে চট্টগ্রামের হাউজিং এলাকা থেকে এবং বোগদাদী শাকিলকে উখিয়া থেকে গ্রেফতার করা হয়।

সিআইডি প্রধান মোহাম্মদ আলী বলেন, ‘সায়েমের মোবাইল ফোনে ‘মার্ক-সাকারবার্গ’ আইডিটি লগইন অবস্থায় পাওয়া যায় এবং নিশ্চিত হওয়া যায় যে, আবু সায়েমই ‘মার্ক সাকারবার্গ’। তাকে জিজ্ঞাসাবাদে ‘পমপম’ গ্রুপের যতগুলো চ্যানেল এবং গ্রুপ আছে তার এডমিনদের আসল নাম-পরিচয় পাওয়া যায়।

‘এডমিনদের কাজ ছিল সায়েমের হয়ে নতুন নতুন কন্টেন্ট যোগাড় করা। নতুন কন্টেন্ট পেতে তারা ফেইক এনআইডি বানিয়ে টার্গেটের ফেইসবুক বা ইনস্টাগ্রাম আইডি হ্যাক করত। নতুন কনটেন্ট পেতে চক্রটির এখন এত কষ্ট করতে হচ্ছে না। কারণ ভুক্তভোগী তরুণীদের সাবেক প্রেমিকেরাই নতুন নতুন কন্টেন্ট দিচ্ছে।

‘অর্থাৎ সুসময়ে প্রেমিকার যেসব অন্তরঙ্গ মুহূর্ত তারা ক্যামেরাবন্দি করেছে, সেগুলোই প্রতিশোধের নেশায় তুলে দেয় মার্ক-সাকারবার্গদের গ্রুপে। মার্ক তার এডমিনদের দিয়ে সেগুলোতে মিউজিক বসিয়ে, ফেইসবুক আইডি থেকে ছবি নিয়ে ৩০ থেকে ৪০ সেকেন্ডের প্রমো বানিয়ে আপলোড করে তার গ্রুপগুলোতে। প্রমো দেখে যারা ফুল-ভার্সন দেখতে চায়, তাদের এক থেকে ২ হাজার টাকার প্রিমিয়াম সার্ভিস কিনতে হয়।

মোহাম্মদ আলী বলেন, সায়েম, অভ্র এবং শাকিলকে জিজ্ঞাসাবাদ এবং তাদের ডিভাইস তল্লাশি করে মার্ক-সাকারবার্গের বিভিন্ন পেইজের এডমিনদের আসল পরিচয় উদ্ধার করা সম্ভব হয়েছে।

‘তার (সায়েম) সবচেয়ে বিশ্বস্ত এবং গুরুত্বপূর্ণ সহযোগী ডিটিআর শুভ ওরফে মশিউর রহমান। মশিউরের দায়িত্ব ছিল গ্রুপ থেকে কৌশলে কন্টেন্ট সেভ করে রাখা একং নানা প্রলোভনে তরুণীদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও হাতিয়ে নেওয়া।’

মশিউর চট্টগ্রামের একটি ফিশিং কোম্পানিতে চাকরি করেন। অবস্থান নিশ্চিত হয়ে তাকে কর্ণফুলি এলাকা থেকে গ্রেফতার করা হয়। সঙ্গে গ্রেফতার করা হয় তার সহযোগী জসীমকেও।

সিআইডি কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘সায়েম এবং মশিউরকে জিজ্ঞাসাবাদে জানা যায় এই গ্রুপগুলোর এডমিনদের অনেকেই ঢাকায় অবস্থান করছে। ফলে তাদের বেইলি রোড এলাকার একটি রেস্টুরেন্টে গেট টুগেদারের ফাঁদ পাতা হয়। ফাঁদে পা দিয়ে একে একে গ্রেপ্তার হয় গুরুত্বপূর্ণ এডমিন ক্যাকটাস ওরফে কেতন চাকমা, এল ডোরাডো ওরফে শাহেদ, তূর্য ওরফে মারুফ এবং মিঞা ভাই ওরফে নাজমুল সম্রাট।’

সায়েম এবং তার সহযোগীদের গ্রুপ ও চ্যানেলগুলোয় সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় সোয়া চার লাখ। আর সেগুলোতে ২০ হাজার আপত্তিকর ভিডিও এবং প্রায় ৩০ হাজার কন্টেন্ট রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

তাদের কঠোর শাস্তির ব্যবস্থার কোনো বিকল্প নেই মন্তব্য করে মোহাম্মদ আলী বলেন, ‘এ ঘটনায় মানিলন্ডারিংয়ের বিষয়টিও তদন্ত করার পরিকল্পনা করেছি। তাহলে কেবল টেলিগ্রাম চক্রের হোতারাই নয়, তাদের দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সহযোগীদেরও আইনের আওতায় আনা যাবে।’

Ad image
প্রিন্টিং মেশিনের নামে ৪৬ কোটি টাকার চালান, এলো জাল সিগারেটের স্ট্যাম্প-প্রসাধনী!
ছড়া ও কবিতা
জোনাকির হারিয়ে যাওয়া আলো
মনে আছে লিলিপুটদের কথা?
পিকুর চোখে নতুন পৃথিবী
বিপ্লব উদ্যানে বসছে ৪০০ টনের জাতীয় পতাকা
মেয়াদহীন বাটার, পোড়া তেলে চানাচুর, খামিতে মাছি; ফুলকলিকে ৬ লাখ টাকা জরিমানা
আগ্রাবাদে বিপ্লব ও সংহতি দিবসের প্রচারণার মাইকে হঠাৎ শেখ হাসিনার বন্দনা!
চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ব্যাগে ৮ লাখ টাকার নিষিদ্ধ ক্রিম
মদিনা থেকে ফেরার পথে দুর্ঘটনা, সৌদিতে প্রাণ গেল চকরিয়ার ৭ জনের

আর্কাইভ

আরও পড়ুন

মেয়াদহীন বাটার, পোড়া তেলে চানাচুর, খামিতে মাছি; ফুলকলিকে ৬ লাখ টাকা জরিমানা

১০ টাকার চিতই পিঠায় চলে আছিয়ার সংসারের চাকা

বিপ্লব উদ্যানে বসছে ৪০০ টনের জাতীয় পতাকা

চবি ভিসির সঙ্গে ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময়

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?