বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
মহানগর

আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী করুন

জামালখান ওয়ার্ডের মহিলা সমাবেশে হাসিনা মহিউদ্দিন

নগরীর জামালখান ওয়ার্ডে গতকাল মহিলা সমাবেশ সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী আনজুমান আরা’র সভাপতিত্বে সুচিত্রা গুহ টুম্পার পরিচালনায় অনুষ্ঠিত হয়।
মহিলা সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম নগরের সভানেত্রী বেগম হাসিনা মহিউদ্দিন বলেন, ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কর্তৃক আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, জামালখান ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী শৈবাল দাশ সুমন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী আনজুমান আরাকে জয়যুক্ত করে বঙ্গবন্ধুর আদর্শ এবং আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে ভোটের দিন ওয়ার্ডের সকল ভোটারকে যথাসময়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে কেন্দ্র ঘোষিত প্রাপ্তিদের বিজয়ী করতে আহ্বান জানান।
নারীদের উপযুক্ত দাবি-দাওয়াসমূহ আদায় করতে বঙ্গবন্ধু কন্যার সহযোগিতা কামনার জন্য চট্টগ্রামের নৌকা প্রতীক ও কাউন্সিলর প্রার্থীদের বিজয়ী করে আমাদের প্রাণপ্রিয় নেত্রীর কাছে যাতে দ্বারস্ত হতে পারি সে সুযোগটুকু আমাকে দিবেন। নারীদের জীবন মানের চলার পথে যে সুযোগ সুবিধাটুকু প্রধানমন্ত্রী দিয়েছেন তার চেয়ে আরো বেশি নারীদের অধিকার আদায়ের জন্য এই ভোট যুদ্ধে অবতীর্ণ হতে হবে।
এসময় মহিলা সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা রাশেদুল আলম, নগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলু নাগ, ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মো. সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়–য়া, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম, কাউন্সিলর পদপ্রার্থী শৈবাল দাশ সুমন, মো. সৈয়দুল আলম, শেখ সাইফুদ্দিন খালেদ রানা, বাবুল দেব রায়, মৃদুল কুমার দাশ, রঞ্জন রশ্মি বড়–য়া, আসহাব রসূল চৌধুরী জাহেদ, ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু, সৈয়দা শাহানা আরা বেগম, আহসান উল্লাহ খোকন, সুরঞ্জিত দাশ ছোটন, মহিলা নেত্রী সেফু চক্রবর্তী, ঝর্ণা বড়–য়া, অ্যাডভোকেট সীমা আহমেদ, রুমা ইসলাম, জাহানারা বেগম, রিংকু দত্ত প্রমুখ। বিজ্ঞপ্তি