এ মুহূর্তের সংবাদ

১ ঘণ্টা পর খুলে দেওয়া হলো সচিবালয়ের প্রধান ফটক

সুপ্রভাত ডেস্ক »

১১ দলীয় জোটের পদযাত্রাকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়া সচিবালয়ের প্রধান ফটক প্রায় এক ঘণ্টা পর আবার খুলে দেওয়া হয়েছে।

---------

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১২টা ৪৫ মিনিটে নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের প্রধান ফটক বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে ফটকটি পুনরায় খুলে দেওয়া হয়।

এর আগে জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১১ দলীয় জোট সচিবালয় অভিমুখে পদযাত্রা করলে পুলিশ তাদের সচিবালয়ের সামনে আটকে দেয়।

এ সময় জোটের নেতারা কিছুক্ষণ অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সরকারের কোনো প্রতিনিধির সাক্ষাৎ না পেয়ে তারা সচিবালয় এলাকা ত্যাগ করেন।

এদিকে এ ঘটনায় সচিবালয়ের সামনে ওসমানী উদ্যাদের সামনের তিন স্থর বিশিষ্ট পুলিশি নিরাপত্তাও সরিয়ে নেওয়া হয়েছে৷ ফলে জিরো পয়েন্ট থেকে মৎস ভবনের দিকে যানচলাচল শুরু হয়েছে৷