সুপ্রভাত ডেস্ক »
সাতকানিয়া উপজেলার বাজালিয়া, কেওঁচিয়া, ছদাহা, নলুয়া, সোনাকানিয়াসহ একাধিক ইউনিয়নে পাহাড়ি ঢলে বসতবাড়িতে পানিতে তলিয়ে গেছে।
সর্বশেষ পাওয়া তথ্যনুযায়ী উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে ডলু নদীর পানি ও পাহাড়ি ঢলে ১ নম্বর ওয়ার্ড মির্জাখীল চৌধুরী বাড়ি, ডিলার পাড়াসহ একাধিক এলাকায় বাড়িঘর পানিতে তলিয়ে গেছে।
অন্যদিকে ছদাহা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বিচ্ছিন্যা পাড়া, ফজুর পাড়া, হাসারপাড়া, বণিক পাড়া এলাকায় কয়েকশ বাড়ি পানিতে তলিয়ে গেছে।
অন্যদিকে, ডলু নদীর তীরবর্তী পশ্চিম ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দৌলত শাহী জামে মসজিদ এলাকায় ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে।
সাতকানিয়া রাস্তার মাথা হয়ে কলেজ রোডে পানির তীব্র স্রোতে একটি অংশে ভেঙে গেছে।
অন্যদিকে বাজালিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পশ্চিম বড়দুয়ারা এলাকায় বন্যার পানি ঢুকেছে একাধিক বাড়িঘরে।
ডলু নদী ও শঙ্খ নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে।



















































