এ মুহূর্তের সংবাদ

বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বন্দরের নিয়োগ পরীক্ষা স্থগিত

সুপ্রভাত ডেস্ক »

প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘ট্রাফিক অফিসার’ পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

-advertise-

বুধবার (৮ জুলাই) দুপুর ২টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিন সকালে এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিত হওয়ার তথ্য জানায় বন্দর কর্তৃপক্ষ।

এতে বলা হয়, পরীক্ষার নতুন তারিখ ও সময় যথাসময়ে পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এদিকে, নিম্নচাপজনিত বৈরী আবহাওয়ার কারণে বুধবার চট্টগ্রামে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। পরীক্ষার্থীদের যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে এবং এসএমএসের মাধ্যমে পাঠানো তথ্য অনুসরণ করতে অনুরোধ জানিয়েছে।