Uncategorized

ফটিকছড়িতে বজ্রপাতে শিশুর  মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি <

ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন হাসনাবাদ গ্রামে বজ্রপাতে জুনায়েদ নামের এক ছয় বছরের শিশুর মৃত্যু হয়েছে।   সোমবার দুপুরে উপজেলার ভূজপুর থানাধীন ২ নম্বর দাঁতমারা ইউপির ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম হাসনাবাদে এ ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ পশ্চিম হাসনাবাদ বনবিট অফিস সংলগ্ন খিল্লা পাড়ার মাওলানা মৃত আলীর ছেলে।
নিহতের চাচা জাহাঙ্গীর আলম বলেন, সোমবার সকালে  বাড়ির পাশে তার  বড় ফুফির বাড়িতে বেড়াতে যায়। দুপুরের দিকে সে খাবার খেয়ে খেলতে বাড়ির উঠানে বের হলে হঠাৎ বজ্রপাতে সে নিহত হয়। স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল আলম জানান , বজ্রপাতে সৌর বিদ্যুতের ব্যাটারি বিস্ফোরণ হয়ে জুনায়েদ মারা যায় বাকি আরো একটি মেয়ে আহত হয়।