বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
শৈল-সৈকত ও দেশগ্রাম

পেকুয়ায় অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই

পেকুয়ায় আগুনে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি।

পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদকঃ

কক্সবাজারের পেকুয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের হাজিরগুনা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ওসমান ও জাকেরের দুটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।

---------

স্থানীয় ইউপি সদস্য হেসনে আরা বেগম ও মনির উদ্দিন বলেন, সকালে হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা দুটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পাম্প মেশিনের সাহায্যে পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে।

এবিষয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যার ফলে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।